Dhaka , Friday, 30 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’ ৯দিনের অবরোধে সাময়িক বিরতি, রোববার ১২ ঘণ্টা চলবে সাজেকের যানবাহন অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম শ্রীপুরে বিধবা,দুস্হ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি বিএনপি নেতা সেলিম সরকারের মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ আব্দুল মালেক গ্রেপ্তার পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময় হিমছড়ি ঢালায় আলোচিত ডাকাতি: ঈদগাঁও পুলিশের অভিযানে আটক ৩, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি কবি সাহিত্যিকদের মিলনোৎসবে বিসিসি প্রশাসক: তবুও মলিন শেরেবাংলা সাহিত্য সম্মেলন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি ​বিরলে ৪২ বিজিবির অভিযান ১০১ বোতল মদ উদ্ধার ধর্মপাশায় মোবাইল কোর্টের অভিযান, দুই ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা মাদারীপুরে তাইজুল সরদার হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

শ্রীপুরে বিধবা,দুস্হ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:30 pm, Friday, 30 October 2026
  • 4 বার পড়া হয়েছে

​মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

মাগুরার শ্রীপুরে সমাজের বিধবা, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে একটি ফ্রি মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

​৩০ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই চিকিৎসাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে মো. শাহ নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন এবং উপকারভোগী অসহায় মানুষের মাঝে সদস্য কার্ড বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান।

​পল্লী চিকিৎসক মো. শাহাদুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডক্টরস ল্যাব এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সিইও ডা. মো. আসিফ হোসেন অতনু।

​অনুষ্ঠানে ফ্রি মেডিকেল সেন্টারের উদ্যোগ ও এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান মামুন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সিএ সাহেব আলী, আকিদুল আজম জিহাদ, মিসরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন সাংবাদিক তাসিন জামান।

​উদ্যোক্তারা জানান, এই মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রতি ইংরেজি মাসের ১ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।

​চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোছা. রোকেয়া বেগম ও শাহানারা বেগম নিজেদের অনুভুতি প্রকাশ করে বলেন, অর্থাভাবে অনেক সময় দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এই মহৎ উদ্যোগের ফলে এলাকার গরিব ও অসহায় মানুষ কোনো খরচ ছাড়াই মানসম্মত প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন, যা তাদের জীবনযাত্রায় অত্যন্ত সহায়ক হবে।

​স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং এর দীর্ঘস্থায়ী সাফল্য কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীপুরে বিধবা,দুস্হ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

আপডেট সময় : 08:23:30 pm, Friday, 30 October 2026