Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার না করলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর গ্যাংস্টার মানিয়া সুরভের সঙ্গে কী সম্পর্ক ছিল নানা পাটেকরের? ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা, চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা কার হাতে আসল ক্ষমতা? বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু, অক্টোবরে প্রাণহানি ৫০ ‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খাঁন নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক বসিকে চলছে গভীর ষড়যন্ত্র: শিরিনকে দুর্নাম করতেই নেওয়া হচ্ছে বিতর্কিত পদক্ষেপ, লক্ষ্য আগামীর মেয়র নির্বাচন জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪ জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ৪৭ হাজার টাকা : বিদ্যুৎ চোর আটক রামুতে মসজিদ-মাদরাসা নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ঢাকায় আটক মামুন ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:56 pm, Friday, 9 October 2026
  • 13 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে উৎসাহিত করার প্রত্যয়ে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকা আয়োজিত ‘আবৃত্তি উৎসব–২০২৬’-এর পুরস্কার বিতরণী ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক মো: খালিদ হাসান রুমি উপস্থিত ছিলেন। এ ছাড়াও সংগঠনের উপদেষ্টা সাব্বির হোসেন খান ও আলমগীর সাঈদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবৃত্তি উৎসব–২০২৬-এর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. সাইমুম আনাম সাজিদ, দ্বিতীয় স্থান অর্জন করেন মো. নাইমুল ইসলাম শান্ত এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. ইবরাহিম। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।

সংগঠনের সভাপতি শাকিল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে আবৃত্তি উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা প্রসারে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো: খালিদ হাসান রুমি বলেন, “আবৃত্তি উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, শুদ্ধ উচ্চারণ ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ, শিক্ষামূলক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির এ ধরনের উদ্যোগ মির্জাগঞ্জের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নতুন উদ্যোগ গ্রহণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।

আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী ও ত্রৈমাসিক সভার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আপডেট সময় : 08:45:56 pm, Friday, 9 October 2026