
নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অপরাধীদের কাছ থেকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাত ১১টা থেকে শুক্রবার রাত ৩টা পর্যন্ত কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ডেইলপাড়া ও খুরুশকুল এলাকায় এ অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের মাধ্যমে আদায় করা ৪৭ হাজার টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ ও মোবাইল কোর্ট পরিচালনার এ অভিযান অব্যাহত রয়েছে।


























