Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:36:41 pm, Thursday, 8 October 2026
  • 9 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং এলাকার নানা সমস্যা নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টেলিভিশনের (ডিজিটাল) সাংবাদিক শহীদুল্লাহ গাজী।
এ সময় বক্তব্য দেন মাই টিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, দৈনিক আগামীর সময়ের এ এইচ মিলন, সমকালের জিয়াউর রাশেদ, স্টার নিউজ ও ডেইলি সানের এস এম শাহাদাত, গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের আলম হোসেন, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এনটিভির শাকিল আহমেদ, এটিএন নিউজের পারভেজ আহমেদ, বিজয় টেলিভিশনের শরীফ আহমেদ লিটন, যুগান্তরের মাহাবুব মনি, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, মিজানুর রহমান, ভোরের কাগজের নজরুল ইসলাম, খবরের কাগজের রুবেল শিকদার, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, বাংলাবাজার পত্রিকার দিপু ঘোষ, সিএনএন বাংলার সাইদুর রহমান,দৈনিক আজকের বাংলার মাকসুদুল হোসেন তুষার, শীতলক্ষ্যা টিভির বিপ্লব হাসান, দৈনিক প্রলয়ের আশিকুর রহমান, প্রাইম টিভির বিপ্লবসহ আরও অনেকে।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং সমাজের নানা সমস্যা ও অনিয়ম তুলে ধরতে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। অতীতেও সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা পেয়েছেন তারা। ভবিষ্যতেও প্রশাসনের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “রূপগঞ্জের জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিয়েছি। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করাই আমার লক্ষ্য। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
সভায় রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

আপডেট সময় : 06:36:41 pm, Thursday, 8 October 2026