Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:42:24 pm, Thursday, 8 October 2026
  • 6 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের, টিনর, কেয়ারিয়া ও দক্ষিণবাগ এলাকার কৃষকদের বেদখল হয়ে যাওয়া ২০ বিঘা জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার অভিযুক্ত আবাসন প্রকল্প ফরটিস গ্রুপের বাঘবের শাখা অফিসের সামনে আয়োজিত এ মানববন্ধনে কৃষক, কৃষাণী ও তাদের ছেলে মেয়ে এবং এলাকাবাসী অংশ নেয় ।
মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাঘবের গ্রামের ভুক্তভোগী কৃষক দীন ইসলাম, আবু তালেব, আব্দুল হেকিম, তাইজদ্দিন, কেয়ারিয়া গ্রামের রিটন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আবাসন প্রকল্প ফরটিস ভুয়া ও জাল দলিলে কৃষকদের জমি জোরপূর্বক দখলে নিয়ে বালু ভরাট করছে। রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড়, টিনর, কেয়ারিয়া ও দক্ষিণবাগ এলাকায় ফরটিস গ্রুপের আবাসন প্রকল্প গড়ে ওঠার পরে প্লাটিনাম ও সারা রিসোর্ট নামে আরো দুইটি আবাসন প্রকল্প তারা স্থাপন করে কৃষকদের জমি দখল করে নিচ্ছে। প্রতিবাদ করলেই কৃষকদের বিরুদ্ধে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভুয়া দলিলের মাধ্যমে কৃষকদের প্রায় ২০ বিঘা কৃষি জমি দখল করে ভরাট করে ফেলছে।

১৯৫৬ সালে কেয়ারিয়া গ্রামের শশী মোহনের কাছ থেকে রিটন সরকারের বাবা জমি কিনে প্রায় ৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ফরটিস আবাসন প্রকল্প ওই জমিতে বালু ভরাট করে দখলে নিয়েছে। একই গ্রামের জয়চন্দ্র সরকার ৫০ বছর আগে মারা গেছেন। অথচ ফরটিস কোম্পানি ২০১৮ সালে জয়চন্দ্র সরকারের জমি জাল দলিল সৃজন করে দখলে নিয়েছে।

সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে কৃষকদের বেদখল কৃষি জমি উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও, ঢাকা-বাইপাস সড়ক ও ৩০০ ফুট সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : 05:42:24 pm, Thursday, 8 October 2026