Dhaka , Friday, 30 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি বিএনপি নেতা সেলিম সরকারের মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ আব্দুল মালেক গ্রেপ্তার পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময় হিমছড়ি ঢালায় আলোচিত ডাকাতি: ঈদগাঁও পুলিশের অভিযানে আটক ৩, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি কবি সাহিত্যিকদের মিলনোৎসবে বিসিসি প্রশাসক: তবুও মলিন শেরেবাংলা সাহিত্য সম্মেলন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি ​বিরলে ৪২ বিজিবির অভিযান ১০১ বোতল মদ উদ্ধার ধর্মপাশায় মোবাইল কোর্টের অভিযান, দুই ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা মাদারীপুরে তাইজুল সরদার হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ফুঁসে উঠছে এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক

কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:26 pm, Friday, 30 October 2026
  • 1 বার পড়া হয়েছে

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্র চন্দ্রা ত্রি মোড়ে এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর পৌরসভার ময়লা ফেলে তৈরি করা হয়েছে বিশাল ডাম্পিং স্টেশন। মহাসড়ক দখল করে দিনের পর দিন পচা ময়লার স্তূপ জমতে থাকায় চরম জনদুর্ভোগ ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাজার হাজার পথচারী, ব্যবসায়ী ও চিকিৎসা নিতে আসা রোগীরা। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভারব্রিজের নিচে কালিয়াকৈর পৌরসভার এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন-পৌরসভার বিশাল বাজেটের টাকা কোথায় যায়?

শুক্রবার (৩০ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দ্রা ত্রি মোড়ে এলাকাজুড়ে শুধু ময়লার ভাগার আবার হাইওয়ে মহাসড়কের ওপরেই আবর্জনার স্তূপ গড়ে উঠেছে। সেখানে পচা শাকসবজি, ফলমূলের উচ্ছিষ্ট, পলিথিন ও হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে। পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ায় ১-২ মিনিটও সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে।

তীব্র দুর্গন্ধের মধ্যেই ময়লার স্তূপের পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নোংরা পরিবেশে ঝালমুড়ি, চটপটি ও দই-মিষ্টির মতো খোলা খাবার বিক্রি হচ্ছে। অনেকে বাধ্য হয়ে এই দুর্গন্ধের মাঝেই খাবার খাচ্ছেন। এছাড়া ঢাকা-টাঙ্গাইলগামী দূরপাল্লার বাস, ট্রাক ও অটোরিকশা এই ময়লার ভাগাড় ঘেঁষে চলাচল করায় সেখানে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বর্জ্যরিসাইকেল করুন

স্থানীয় ব্যবসায়ী আব্দুল বাছেত বলেন, মহাসড়কের উপড়ে পৌরসভা ময়লা ফেলার জায়গা বানিয়েছে। দুর্গন্ধে দোকানে কাস্টমার আসে না। প্রশাসনকে বহুবার বলেও কোনো কাজ হয়নি। পারভীন নামে এক স্কুল শিক্ষিকা বলেন, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার সময় নাক চেপে যেতে হয়। হাসপাতালের সামনে এমন নোংরা থাকলে রোগী সুস্থ হবে কীভাবে?

বিষয়টি নিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানে এবং মহাসড়কের উপড়ে এভাবে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমি ইতিমধ্যেই পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত এই ময়লা অপসারণ করে নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। প্রয়োজনে নতুন বরাদ্দ দেওয়া হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মহাসড়ক কোনো ময়লা ফেলার স্থান হতে পারে না। আমি আজই পৌর কর্তৃপক্ষকে দ্রুত ময়লা অপসারণের জন্য নোটিশ দিচ্ছি। দ্রুতই এটি পরিষ্কার করা হবে এবং ভবিষ্যতে যেন মহাসড়কে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

এলাকাবাসীর দাবি, মহাসড়কের উপর থেকে অবিলম্বে এই ময়লার ভাগাড় সরিয়ে স্থায়ী ডাম্পিং স্টেশনে স্থানান্তরের সুব্যবস্থা করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা

কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ

আপডেট সময় : 06:51:26 pm, Friday, 30 October 2026