
মোঃ আবুল কালাম, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই কলেজের সহকারী অধ্যাপক মো.আব্দুল হামিদ তালুকদারকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই আয়োজন করে। কলেজের সিনিয়র প্রভাষক সৈয়দ জিয়াউল হক লিটন এতে সভাপতিত্ব করেন। সিনিয়র প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সিনিয়র প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রভাষক নিহার রঞ্জন দেবনাথ,শুভাষ চন্দ্র সরকার, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আনসারুল হক প্রমুখ।
সংবর্ধিত সহকারী অধ্যাপক মো.আব্দুল হামিদ তালুকদার বলেন,প্রায় ৩১বছর ধরে প্রাণ প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে করতে গিয়ে শিক্ষক,অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা পেয়েছি।

























