Dhaka , Thursday, 29 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ফুঁসে উঠছে এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, দুর্ঘটনার নেপথ্যে সংকেতব্যবস্থার ত্রুটি? বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজনে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুর কচ্ছপিয়া থেকে ৩ লাখ পিস ইয়াবা নিয়ে নারী গ্রেপ্তার ডেমরায় থানা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সেরা চার চালককে সম্মাননা ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে সেলাই মেশিন পেল আশা মনি

সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:04 pm, Thursday, 29 October 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সাংবাদিকতার প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সম্পাদিত হয়।

এতে আইটি ক্যারিয়ার সল্যুশন-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

এই সমঝোতার আওতায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন সেবা, প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও রিপোর্টার্স ফোরাম সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ, সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান মুরাদসহ ফোরামের সদস্যগণ।

সমঝোতা স্মারক অনুযায়ী কম্পিউটার পরিচালনা, অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল ডকুমেন্ট ব্যবস্থাপনা, ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অনলাইন প্রকাশনা বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সাংবাদিকতার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও কনটেন্ট পরিকল্পনা, কর্মপ্রক্রিয়া অটোমেশন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। অনলাইন প্রতারণা প্রতিরোধ, অ্যাকাউন্ট সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সুযোগ থাকবে।

আইটি ক্যারিয়ার সল্যুশন প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষক, প্রশিক্ষণসূচি ও কারিগরি পরামর্শ প্রদান করবে। অন্যদিকে, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম তার সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রশিক্ষণ ও প্রযুক্তিগত কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবে।

সমঝোতা স্মারকে সেবার খরচ, প্রশিক্ষণ ফি এবং প্রকল্পভিত্তিক ব্যয় সংশ্লিষ্ট কাজ শুরুর আগে উভয় পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন কনটেন্ট ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম কার্যক্রমে দক্ষতা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

পরে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য যারা, “এ আই টূলস” প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন তাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন

সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা

আপডেট সময় : 08:33:04 pm, Thursday, 29 October 2026