Dhaka , Thursday, 29 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ফুঁসে উঠছে এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, দুর্ঘটনার নেপথ্যে সংকেতব্যবস্থার ত্রুটি? বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজনে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুর কচ্ছপিয়া থেকে ৩ লাখ পিস ইয়াবা নিয়ে নারী গ্রেপ্তার ডেমরায় থানা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সেরা চার চালককে সম্মাননা ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে সেলাই মেশিন পেল আশা মনি পার্বত্য চট্টগ্রামে প্রয়োজনীয় স্থানে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নেজামে ইসলাম পার্টির ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ, ৮ম সমাবর্তনে আমন্ত্রণ পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:13 pm, Thursday, 29 October 2026
  • 7 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বার্সেলোনার মূল একাদশে নিয়মিত জায়গা ফিরে পেতে মরিয়া ফ্রেংকি ডি ইয়ং। দীর্ঘদিনের চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় মাঠে ফিরেছেন এই ডাচ মিডফিল্ডার। এবার কোচ হ্যান্সি ফ্লিকের আস্থা অর্জন করে দলে স্থায়ী জায়গা করে নেওয়াই তার লক্ষ্য।

নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন ডি ইয়ং। দীর্ঘ পুনর্বাসন শেষে গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন ২৯ বছর বয়সী এই তারকা। বদলি হিসেবে মাঠে নেমে প্রায় ১৬ মিনিট খেলেন তিনি। এ সময় নিজের পরিচিত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বদলে তাকে আক্রমণাত্মক মিডফিল্ডে খেলান কোচ ফ্লিক।

ডি ইয়ংয়ের প্রত্যাবর্তনে সন্তুষ্ট বার্সেলোনা কোচ। ফ্লিকের মতে, অনুশীলনে ভালো করার পাশাপাশি বল পায়ে দলের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডাচ ফুটবলার।

ফ্লিক বলেন, ‘সে অনুশীলনে খুব ভালো করেছে এবং বল পায়ে আমাদের অনেক শক্তি জোগায়। কয়েক মিনিটের জন্য হলেও তার মাঠে নামাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তবে বার্সেলোনার মাঝমাঠে নিয়মিত জায়গা করে নেওয়া সহজ হবে না ডি ইয়ংয়ের জন্য। পেদ্রি, গাভি ও মার্ক বার্নালের মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। অবশ্য আক্রমণাত্মক মিডফিল্ডার দানি ওলমোর চোটে দলে সুযোগ তৈরির সম্ভাবনা বেড়েছে। বর্তমানে ওই পজিশনে খেলছেন ফেরমিন লোপেজ।

দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন ডি ইয়ং। ডাচ টেলিভিশন চ্যানেল জিগো স্পোর্টকে তিনি বলেন, ‘আমি কখনোই দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকিনি, আর এই মৌসুমেও সেটা চাই না। এখন আমি পুরোপুরি ফিট এবং প্রতিদিন আরও ফিট হচ্ছি। আশা করি, আরও বেশি সময় খেলার সুযোগ পাব।’

নিজের প্রত্যাবর্তনের পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারছি, ধীরে ধীরে ফিরতে হবে। তবে দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো নিয়মিত খেলা এবং যত দ্রুত সম্ভব মূল একাদশে জায়গা ফিরে পাওয়া।’

চোট কাটিয়ে মাঠে ফেরার পর কোচের প্রশংসা ডি ইয়ংয়ের আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে। এখন ফিটনেস ধরে রেখে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বার্সেলোনার শুরুর একাদশে নিজের জায়গা পুনরুদ্ধার করাই তার প্রধান চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

আপডেট সময় : 07:24:13 pm, Thursday, 29 October 2026