Dhaka , Thursday, 29 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেমরায় থানা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সেরা চার চালককে সম্মাননা ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে সেলাই মেশিন পেল আশা মনি পার্বত্য চট্টগ্রামে প্রয়োজনীয় স্থানে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নেজামে ইসলাম পার্টির ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ, ৮ম সমাবর্তনে আমন্ত্রণ পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি ‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে কারা?’ প্রশ্ন তানজিন তিশার স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু? নতুন জেলেসুমারির দাবি জেলেদের : অসংখ্য ভুয়া জেলের কারণে বঞ্চিত প্রকৃত জেলেরা “চন্দনাইশে বরকলে প্রধান শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরি ও মালামাল লুট” রামুতে টমটমের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহির : স্পিডব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চন্দনাইশে নবনির্মিত বাসভবন শুভ উদ্বোধন ও আকিকা অনুষ্ঠান সম্পন্ন মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের, মাদারীপুরে ৫০ অধিক বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ৷ দিনাজপুরে ৭২ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাউফলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ

ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:17:40 am, Thursday, 29 October 2026
  • 1 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের ভুঁইঘর রূপায়ণ টাউনে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের সদস্যদের ওপর হামলা, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্সের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহ্বায়ক মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা জাফর হায়দার পাশা, নির্যাতনের শিকার বলে দাবি করা শিউলী বেগম, লাকি আক্তার, রাজিয়া সুলতানা ও মো. জিদান উপস্থিত ছিলেন।
মানববন্ধনে রাজিয়া সুলতানা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব মিয়া নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময়ে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছেন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর তিনি ঢাকা সোসাইটির ভুঁইঘর রূপায়ণ টাউনের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এর জেরে গত ৫ অক্টোবর সোসাইটির সদস্যদের সামনেই তাঁর ওপর হামলা করা হয় বলে দাবি করেন তিনি।রাজিয়া সুলতানা আরও বলেন, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় মামলা করতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর মামলা গ্রহণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
শিউলী আক্তার বলেন, গত ২৪ অক্টোবর রাজিয়া সুলতানার বাসায় কাজ করতে গেলে তাঁকে মারধর করে চতুর্থ তলা থেকে একটি অফিসে নিয়ে নির্যাতন করা হয়। এ সময় তাঁর কাছে থাকা বাসার চাবিও রেখে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।লাকি আক্তার অভিযোগ করেন, রাজিয়া সুলতানার পরিবারের ওপর হামলার খবর পেয়ে তাঁদের বাসায় গেলে তাঁকেও মারধর করা হয় এবং সেখানে গেলে হত্যার হুমকি দেওয়া হয়।
মানববন্ধনে আন্তর্জাতিক বক্সার হিসেবে পরিচয় দেওয়া মো. জিদান অভিযোগ করেন, ইস্কা বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান পলক ও মো. সাদ্দাম হোসেন অনিকের কথিত অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও হামলা চালানো হয়েছে।সংগঠনের আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজিয়া সুলতানা ও জিদানের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় তাঁরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বিপ্লব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার দাবি করে তাঁকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।খলিলুর রহমান আরও অভিযোগ করেন, বিপ্লব মিয়া ও তাঁর সহযোগীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেমরায় থানা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 12:17:40 am, Thursday, 29 October 2026