Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি ‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে কারা?’ প্রশ্ন তানজিন তিশার স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু? নতুন জেলেসুমারির দাবি জেলেদের : অসংখ্য ভুয়া জেলের কারণে বঞ্চিত প্রকৃত জেলেরা “চন্দনাইশে বরকলে প্রধান শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরি ও মালামাল লুট” রামুতে টমটমের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহির : স্পিডব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চন্দনাইশে নবনির্মিত বাসভবন শুভ উদ্বোধন ও আকিকা অনুষ্ঠান সম্পন্ন মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের, মাদারীপুরে ৫০ অধিক বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ৷ দিনাজপুরে ৭২ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাউফলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের দেখানো হলো সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে গুরুত্বারোপ। “আত্মউন্নয়ন নয়, বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত”— হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:13 pm, Wednesday, 28 October 2026
  • 8 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ইসরাইলের ২৬তম নেসেট (পার্লামেন্ট) নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যাশার চেয়ে ভালো ফল করার পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, প্রকাশ্যে সমর্থন জানানোর পরই নির্বাচনের পরিস্থিতি বদলে যায় এবং বড় ধরনের পরাজয়ের ঝুঁকি এড়াতে সক্ষম হন নেতানিয়াহু।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রাজনৈতিক বিশ্লেষক আরভিং সি. শয়ার্টজের বক্তব্য উদ্ধৃত করেন ট্রাম্প। সেখানে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন জানানোর পর নির্বাচনের গতিপথ পাল্টে যায়। এতে নেতানিয়াহুর জয় বা অন্তত প্রতিদ্বন্দ্বিতায় সমতায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, তাঁর সমর্থনের পরই এই পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা করেই তিনি নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন।

পরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেও একই দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, বুথফেরত জরিপের পূর্বাভাসের তুলনায় নেতানিয়াহুর দল ভালো ফল করেছে। ট্রাম্পের মতে, তাঁর সমর্থনের বার্তা নেতানিয়াহুকে নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে সহায়তা করেছে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেতানিয়াহু শিবিরে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই সমর্থন ইসরাইলের জটিল জোট সরকার গঠনের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা চূড়ান্ত ফলাফল ও পরবর্তী রাজনৈতিক আলোচনার ওপর নির্ভর করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

আপডেট সময় : 08:26:13 pm, Wednesday, 28 October 2026