Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“আত্মউন্নয়ন নয়, বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত”— হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ: জনপ্রশাসন উপদেষ্টা সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাস ও হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস নেত্রকোনার পূর্বধলায় ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র

  • Reporter Name
  • আপডেট সময় : 01:50:24 pm, Wednesday, 28 October 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি অপসংগঠিত হয়ে দেশের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির আগে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলা ও আদর্শের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, যুবদল বিএনপি পরিবারের অন্যতম প্রধান ও সুশৃঙ্খল সংগঠন। অতীত আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুবদলের এই সংগঠনের নেতাকর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন। তবে বর্তমান পরিস্থিতি ও দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা পুরোপুরি বজায় রাখতে হবে। প্রতিমন্ত্রী ৬ বছর আগের এই দিনটির কষ্টের মুহূর্তের কথা স্মরণ করে বলেন, বিগত সরকার আজকের এই দিনে আমার জামিন বাতিল করে আমাকে কারাগারে প্রেরণ করেছিল। কিন্তু আজকের এই দিনে আল্লাহর রহমতে আমি সরকারের একটি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এজন্য তিনি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।

বিরোধী দলের নীতিগত অবস্থানের সমালোচনা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সংসদের ভেতর এক কথা বলে আর বাইরে গিয়ে তার ঠিক বিপরীত অবস্থান নেয়। দেশের সাধারণ জনগণ তাদের এই দ্বিমুখী আচরণ ও দ্বিচারিতার রাজনীতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত শাসনামলগুলোতে দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বর্তমানে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, তাতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৎকালীন স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“আত্মউন্নয়ন নয়, বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত”— হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র

আপডেট সময় : 01:50:24 pm, Wednesday, 28 October 2026