Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের

রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:32:22 pm, Tuesday, 27 October 2026
  • 0 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ‘আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নব-মনোনীত কেন্দ্রীয় পর্ষদের ২০২৭–২০২৮ সেশনের দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মানবিক সেবার অংশ হিসেবে বিনামূল্যে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজধানীর শনির আখড়ায় অবস্থিত Ascend Academy অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এইচ সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নীতি ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মাহমুদ সারোয়ার রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহা. সাকিব হোসেন।
অনুষ্ঠানে নব-মনোনীত কেন্দ্রীয় পর্ষদের দায়িত্বশীলরা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার শপথ গ্রহণ করেন। পাশাপাশি প্রশিক্ষণ কর্মশালায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সিদ্ধান্ত ও উদ্যোগের ধারাবাহিকতায় বিনামূল্যে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি এবং জরুরি প্রয়োজনে অক্সিজেন সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো ও দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটির মাধ্যমে জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে এস এইচ সম্রাট হোসেন বলেন, “আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ একটি মানবিক ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নব-মনোনীত কেন্দ্রীয় পর্ষদের প্রত্যেক দায়িত্বশীলের সম্মিলিত প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আমি আশাবাদী। মানবতার কল্যাণে আমাদের এ পথচলায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।”
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা মানবিক সমাজ গঠন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, জরুরি ‘ফ্রি অক্সিজেন সেবা’ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মানবকল্যাণে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবা, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও সহযোগিতাপূর্ণ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণের মধ্য দিয়ে সংগঠনটি তার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে প্রত্যয়ী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : 05:32:22 pm, Tuesday, 27 October 2026