
মোঃ সাগর ইসলাম,
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
২৭ অক্টোবর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবিএর অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা রুখে দিতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।
সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

























