Dhaka , Monday, 26 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের সাম্য ও মানবতার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের সিএমপিতে ০৩ দিন মেয়াদী ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’র শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার ইসলামী রাষ্ট্র বিনির্মাণে জনগণকে উজ্জীবিত করতে হবে: নেজামে ইসলাম পার্টি কক্সবাজারে ৭ হাজার ইয়াবা নিয়ে ময়মনসিংহ জেলার নারী গ্রেপ্তার ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২ মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য ঈদগড়–ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে সন্দেহভাজন গ্রেপ্তার চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালের ব্যবহার: ৮ জেলে আটক, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:57 pm, Monday, 26 October 2026
  • 3 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,

খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে নিরাপত্তা ও জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন মাঠে ৭ বিজিবির বাবুছড়া ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ। এতে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলার বিভিন্ন বনবিহারের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাটালিয়নের সদস্যরা।

সভায় কঠিন চীবর দানোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দীঘিনালা ব্যান্ড পার্টি দলকে নতুন পোশাক ও বাদ্যযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। এ ছাড়া সভা শেষে উপজেলার বিভিন্ন বনবিহারের প্রধানদের হাতে আর্থিক অনুদান তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।

ধর্মীয় সম্প্রীতি জোরদার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং উৎসবকে ঘিরে নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিজিবির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

আপডেট সময় : 12:57:57 pm, Monday, 26 October 2026