Dhaka , Monday, 26 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের সাম্য ও মানবতার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের সিএমপিতে ০৩ দিন মেয়াদী ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’র শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার ইসলামী রাষ্ট্র বিনির্মাণে জনগণকে উজ্জীবিত করতে হবে: নেজামে ইসলাম পার্টি কক্সবাজারে ৭ হাজার ইয়াবা নিয়ে ময়মনসিংহ জেলার নারী গ্রেপ্তার ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২ মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য ঈদগড়–ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে সন্দেহভাজন গ্রেপ্তার চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালের ব্যবহার: ৮ জেলে আটক, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:49 pm, Monday, 26 October 2026
  • 5 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালীতে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

২৫ অক্টোবর রবিবার , বিকেল ৪টায় বোয়ালখালীর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা, তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরশাদ উল্লাহ এমপি আরও বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্যসংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছাবে এবং অনিয়ম, বৈষম্য বা অপব্যবহারের সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলম,সদস্য মেহেদী হাসান সুজন শাহীনুর আলম শাহীন, স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সঠিক তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

আপডেট সময় : 12:14:49 pm, Monday, 26 October 2026