Dhaka , Sunday, 25 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য ঈদগড়–ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে সন্দেহভাজন গ্রেপ্তার চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালের ব্যবহার: ৮ জেলে আটক, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আজও নষ্ট ৯টি লিফট, শেবাচিমে কাটেনি লোকবল সংকট: উদাসীন পরিচালক ও সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন চরভদ্রাসনে এনসিপির সমন্বয় সভা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা- আমরা ‘সরকারের বন্ধু, শত্রু নয়—ভালো কাজের প্রশংসা, অন্যায়ের সমালোচনা করব বন্দরে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ রাজনগরে প্যানেল চেয়ারম্যানের অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিং পাখপাখালির ছড়া ও গ্রন্থের জন্য শিশুসাহিত্য উৎসবে সেরা লেখক সম্মাননা পেলেন হলেন কবি এনামূল হক পলাশ চসিকে’র পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন নোয়াখালী বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬ পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশি বংশোদ্ভুত কাভানকে দলে টানার সুযোগ খুঁজছে বার্সা চট্টগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু মিস হয়ে গেছে: আসিফ আকবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময় মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:07 pm, Sunday, 25 October 2026
  • 2 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

প্রতি বছরের মতো এবারও জন্মদিনের সন্ধ্যায় জমকালো অনুষ্ঠান পালন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তবে জন্মদিনের প্রথম প্রহরে (২৪ অক্টোবর) দুই সন্তানকে নিয়ে কেক কাটেন তিনি। সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী এবং সাংবাদিকদের নিয়ে উদযাপন করেন বিশেষ দিনটি। এবার পরী তার জন্মদিন সাজিয়েছিলেন শিউলি ফুল দিয়ে। যে ভেন্যুতে অনুষ্ঠান করেছেন, সেটার সিঁড়িতে বিছিয়ে রাখেন শিউলি ফুল। নিজেও পরেছেন এমন একটি শাড়ি, যেটিতে শিউলি ফুলের নকশার কাজ ছিল।

বর্তমানে পরীমনি সিনেমায় নিয়মিত কাজ না করলেও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি রয়েছে। এর আগে সর্বশেষ অভিনয় করেছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে কাজ করেছেন ইমতিয়াজ বর্ষণ।

জানা গেছে, অক্টোবরে ফুল হিসেবে শিউলির কথাই মাথায় এসেছিল পরীমনির। সে জন্য এবার এই থিমে সাজিয়েছেন পুরো আয়োজন। পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।

অভিনেত্রী বলেন, ‘একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন। সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা হয়েছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’

সেই একজন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে ভালোবাসার বিপরীতে কৃতজ্ঞতাও জানিয়েছেন ‘স্বপ্নজাল’কন্যা। অভিনেত্রী বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন— সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

আপডেট সময় : 04:33:07 pm, Sunday, 25 October 2026