
আজকের বাংলা প্রতিবেদক,
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে মতবিনিময় করেছেন ১২ দলীয় জোটের নেতারা। শনিবার (২৪ অক্টোবর) সকালে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশের চলমান সংকট ও ১২ দলীয় জোটের করণীয়’ নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতীতের ন্যায় ভবিষ্যতেও একসাথে পথচলার আশাবাদ ব্যক্ত করে রুহুল কবির রিজভী। তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে জোটের নেতাদের সঙ্গে আবারও বসবেন। এ সময় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নিয়ে জোটের করনীয় নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন রিজভী। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান জোট নেতারা।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ এমপি, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু,১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এমএ বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নানসহ জোটের শীর্ষ নেতারা।

























