
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লা আদালত চত্বরে ব্যবসায়ী রশিদ মিয়ার ছেলে নিহত মো. শাহীন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের ছোট ভাই ফয়সাল মিঠু, চাচা আব্দুস সালাম, মো. সেলিমসহ ১০-১২ জন অংশ নেন। এ সময় তাঁরা ‘শাহীন হত্যার বিচার চাই, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই’ স্লোগান দেন।
মানববন্ধনে শাহীন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিয়াকত, অলিপ, রহমান, আবু সাঈদ, আলামিন, সেলিম ও আকাশসহ সংশ্লিষ্ট আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিকে, বন্দর থানার মামলা নম্বর ০৮(০৯)২০২৬-এর আসামি আবু সাঈদ সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।


























