Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন জেলেসুমারির দাবি জেলেদের : অসংখ্য ভুয়া জেলের কারণে বঞ্চিত প্রকৃত জেলেরা “চন্দনাইশে বরকলে প্রধান শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরি ও মালামাল লুট” রামুতে টমটমের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহির : স্পিডব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চন্দনাইশে নবনির্মিত বাসভবন শুভ উদ্বোধন ও আকিকা অনুষ্ঠান সম্পন্ন মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের, মাদারীপুরে ৫০ অধিক বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ৷ দিনাজপুরে ৭২ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাউফলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের দেখানো হলো সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে গুরুত্বারোপ। “আত্মউন্নয়ন নয়, বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত”— হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ: জনপ্রশাসন উপদেষ্টা সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাস ও হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস নেত্রকোনার পূর্বধলায় ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের দেখানো হলো সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:02:48 pm, Wednesday, 28 October 2026
  • 2 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবনের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) মদন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে দুপুর ১টায় মদন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা এবং সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের। তিনি বলেন, সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে খাবার তৈরি ও গ্রহণের আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক মো. মুখলেছুর রহমান, মদন থানার তদন্ত কর্মকর্তা ওসি অসীম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডা. তায়েব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হাবিব, মদন জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ ইবনে আজিজ, উপজেলা প্রকৌশলী মো. আরিফউল্লাহ, উপজেলা আনসার কর্মকর্তা প্রণেতোষ ঘোষ, ১ নম্বর কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজাদ এবং ৮ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের সামনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার ছয়টি ধাপ হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলাই বিশ্ব হাত ধোয়া দিবসের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস পরিবার ও সমাজকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন জেলেসুমারির দাবি জেলেদের : অসংখ্য ভুয়া জেলের কারণে বঞ্চিত প্রকৃত জেলেরা

নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের দেখানো হলো সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল

আপডেট সময় : 07:02:48 pm, Wednesday, 28 October 2026