
মাহবুবুর রহমান (শান্ত),
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা ছাত্রদলের উদ্যোগে আজ ২৮-শে অক্টোবর ২০২৬ সালের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় ডেমরা থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের আদর্শ ও ঘোষিত কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। এছাড়া ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল হক আজিজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি রুবেল আহমেদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমরা থানা ছাত্রদলের সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মহারাজ সাগর। এ সময় আল-আমিন সরকারও উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ছাত্রদলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি। পাশাপাশি যেকোনো সাংগঠনিক প্রয়োজনে নেতাকর্মীদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ঘোষিত ৩১ দফা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে ছাত্রদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কর্মী সভায় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, আগামী দিনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

























