Dhaka , Friday, 30 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি বিএনপি নেতা সেলিম সরকারের মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ আব্দুল মালেক গ্রেপ্তার পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময় হিমছড়ি ঢালায় আলোচিত ডাকাতি: ঈদগাঁও পুলিশের অভিযানে আটক ৩, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি কবি সাহিত্যিকদের মিলনোৎসবে বিসিসি প্রশাসক: তবুও মলিন শেরেবাংলা সাহিত্য সম্মেলন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি ​বিরলে ৪২ বিজিবির অভিযান ১০১ বোতল মদ উদ্ধার ধর্মপাশায় মোবাইল কোর্টের অভিযান, দুই ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা মাদারীপুরে তাইজুল সরদার হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ফুঁসে উঠছে এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক

মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:07 pm, Friday, 30 October 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম নগরীর মশকনিধন কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাণিজ্যিক ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে মার্কিন সহযোগিতার সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট (Paul Frost), ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল স্পেশালিস্ট মাশহুর আলম শেঠ (Mashur Alam Seth) এবং হোটেল আগ্রাবাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট মোহাম্মদ ইরাদ আলী (Mohammed Irad Ali)।
বৈঠকে চট্টগ্রাম নগরীর মশকনিধন কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চসিকের চলমান ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) প্রযুক্তিনির্ভর মশার লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে অন্যান্য আধুনিক প্রযুক্তির সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও বিনিয়োগবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় মশকনিধন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত, পরিবেশসম্মত ও কার্যকর আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ কাজে লাগাতে চাই। যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে পারে।
তিনি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু মশা নিধন করলেই হবে না; মশার প্রজননস্থল শনাক্ত, লার্ভা নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ নিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে বিটিআই ব্যবহার করছে। বৈজ্ঞানিক তথ্য ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে এ কার্যক্রমকে আরও কার্যকর করতে চাই।
বিটিআই প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরে প্রশাসক বলেন, বিটিআই একটি জৈবিক লার্ভিসাইড, যা মশার লার্ভা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি পূর্ণবয়স্ক মশা নিধনের বিকল্প নয়। তাই লার্ভা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পূর্ণবয়স্ক মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিতে হবে। আমাদের লক্ষ্য সাময়িকভাবে মশার উপদ্রব কমানো নয়, বরং দীর্ঘমেয়াদে একটি টেকসই মশক ব্যবস্থাপনা গড়ে তোলা।

তিনি আরও বলেন, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ ও দ্রুত সম্প্রসারণশীল নগরী। জলাবদ্ধতা, অপরিকল্পিতভাবে জমে থাকা পানি, নির্মাণাধীন স্থাপনা এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এসব ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারি, সঠিক তথ্য সংগ্রহ এবং এলাকাভিত্তিক কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় বাস্তবতার সমন্বয় ঘটাতে পারলে মশকনিধন কার্যক্রমে আরও ভালো ফল পাওয়া সম্ভব।
বৈঠকে চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এ প্রসঙ্গে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরনগরী নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বন্দর, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ অবকাঠামোর কারণে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে চাই। বিশেষ করে নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং নাগরিক সেবার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব নগরী গড়ে তুলতে শুধু শিল্প ও বাণিজ্যের প্রসার যথেষ্ট নয়। এর সঙ্গে উন্নত যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোও সরাসরি সম্পর্কিত। একটি শহর যত বেশি বাসযোগ্য ও সুশৃঙ্খল হবে, সেখানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ তত বেশি উন্নত হবে। আমরা চট্টগ্রামকে সেই লক্ষ্যেই এগিয়ে নিতে চাই।
আলোচনায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা নগর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সম্ভাব্য প্রয়োগ এবং চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় মশকনিধনে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তি হিসেবে বিটিআই ডাঙ্কস (Bti Dunks) ও বিটিআই বিটস (Bti Bits) ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলটি জানায়, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস (Bti) নামের প্রাকৃতিক ব্যাকটেরিয়াভিত্তিক এসব জৈব লার্ভিসাইড জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে কার্যকর। বিটিআই ডাঙ্কস পানিতে ধীরে ধীরে কার্যকর উপাদান নিঃসরণ করে দীর্ঘ সময় লার্ভা নিয়ন্ত্রণে সহায়তা করে। অন্যদিকে বিটিআই বিটস দানাদার হওয়ায় ছোট ছোট জলাধার ও মশার প্রজননস্থলে সহজে প্রয়োগ করা যায়। নির্ধারিত নিয়মে ব্যবহার করলে এসব উপাদান মানুষ, প্রাণী ও পরিবেশের জন্য তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।
প্রতিনিধিদলটি চট্টগ্রামের ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরে। পাশাপাশি নগর ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাণিজ্যিক উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

ছবির ক্যাপশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মশকনিধনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন মার্কিন দূতাবাসের বাণিজ্যিক প্রতিনিধিসহ তিন সদস্যের প্রতিনিধিদল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা

মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা

আপডেট সময় : 07:03:07 pm, Friday, 30 October 2026