Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:38:07 pm, Thursday, 7 May 2026
  • 168 বার পড়া হয়েছে

চঞ্চল,

দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিনের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে রাজধানীর প্রধান কার্যালয়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সাধারণ কর্মকর্তা-কর্মচারী ফোরামের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো- বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত RELI প্রকল্পের আওতায় ৩২০০টি ল্যাপটপ ক্রয়ে সর্বনিম্ন দরদাতার টেন্ডার বাতিল করে দ্বিগুণ মূল্যে নিম্নমানের ডিভাইস কেনা হয়েছে। এতে প্রায় ১৬ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে, যা বর্তমানে বিশ্বব্যাংকের তদন্তাধীন। অভিযোগ রয়েছে, এইচআর পলিসি লঙ্ঘন করে বয়সসীমা বাড়িয়ে পছন্দসই ব্যক্তিকে এমডি পদে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। এছাড়া আর্থিক বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়ারও অভিযোগ উঠেছে। অফিস স্থানান্তরের নামে প্রতিষ্ঠানের মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জাম পানির দরে বিক্রি এবং এনডাওমেন্ট ফান্ডের অর্থ বিধি বহির্ভূতভাবে ব্যবহারের অভিযোগও করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আন্দোলনকারীরা জানান, শীর্ষ প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাংকের সাথে এসডিএফ-এর দীর্ঘ ২৫ বছরের উন্নয়ন অংশীদারিত্ব এখন হুমকির মুখে। ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও আকস্মিকভাবে প্রকল্প সমাপ্তির ঘোষণা দেওয়ায় শত শত কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

বিক্ষোভের ফলে এসডিএফ-এর দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। আন্দোলনরত কর্মকর্তারা সাফ জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত এই শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তারা কাজে ফিরবেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি

আপডেট সময় : 07:38:07 pm, Thursday, 7 May 2026