Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:54 pm, Sunday, 22 November 2026
  • 2 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এবার প্রকাশ্য দিবালোকে ইসলামাবাদ রেলস্টেশনে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিম।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ইসলামাবাদ রেলস্টেশনে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিমের ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। স্থানীয়ভাবে প্রচার রয়েছে, তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

প্রচারিত ভিডিওতে জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম শাকিল এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা উল্লেখ রয়েছে। এতে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওচিত্রে দিনের আলোতে ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় বিক্ষোভের দৃশ্য দেখা গেছে। স্থানীয় সূত্রের দাবি, আগের কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারীদের মুখোশ পরিহিত অবস্থায় দেখা গেলেও এবার প্রকাশ্যেই মুখ খোলা রেখে বিক্ষোভ করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ইরফানুল করিম

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিম। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন পোস্ট, পোস্টার ও প্রচারণার মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন বলে তার অনুসারীদের প্রচারিত পোস্টে দেখা গেছে।

সম্প্রতি শেখ হাসিনার ছবি সংবলিত একটি পোস্টার প্রচার করে আলোচনায় আসেন তিনি। ওই পোস্টারে লেখা রয়েছে, ‘গ্রেফতার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরব—জননেত্রী শেখ হাসিনা।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পক্ষে নিয়মিত প্রচার চালিয়ে আসছেন বলে তার দলীয় অনুসারীদের দাবি। দলের কঠিন সময়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাহস ও ভরসা জোগাতে তিনি সক্রিয় রয়েছেন বলেও প্রচার করা হচ্ছে।

এ ছাড়া গভীর রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিমের নির্দেশনায় তৃণমূলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেছেন বলে সংশ্লিষ্ট দলীয় প্রচারণায় দাবি করা হয়েছে। ওই কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। তবে এসব কর্মসূচির সময়, স্থান ও অংশগ্রহণকারীদের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

দল ক্ষমতায় থাকাকালীন সময়েও শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও দলীয় কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন বলে তার অনুসারীদের বক্তব্য।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের একটি ভিডিও পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের তৎপরতার অভিযোগ উঠছে। এর আগে রাতের আঁধারে মুখোশ পরে বিক্ষোভের অভিযোগও পাওয়া যায়। এদিকে নাশকতার চেষ্টা-সংশ্লিষ্ট অভিযোগে ঈদগাঁও থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা একটি মামলায় দুইজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে।

সাম্প্রতিক প্রকাশ্য বিক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণা এবং মশাল মিছিলের খবর ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী ধরনের সাংগঠনিক পরিকল্পনা রয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে পরিষ্কার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার

ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে

আপডেট সময় : 08:33:54 pm, Sunday, 22 November 2026