Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:41:01 pm, Sunday, 22 November 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, ওই দিন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদে তারা জানতে পারে, দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় দ্রুত তল্লাশিচৌকি বসায়। সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭.৬২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার

আপডেট সময় : 12:41:01 pm, Sunday, 22 November 2026