Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

  • Reporter Name
  • আপডেট সময় : 08:20:53 pm, Saturday, 21 November 2026
  • 1 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্য দিয়ে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা করেছে গেমটি। ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড, এমনকি নিজেদের আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’-এর গড়া মাইলফলকও।

নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে জিটিএ সিক্সের মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে গেমারদের ব্যাপক আগ্রহ ও সমালোচকদের প্রশংসার মধ্যেই বাজারে আসে গেমটি।

প্রথম দিনে জিটিএ সিক্সের আয় ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভের প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলারের আয়ের প্রায় পাঁচ গুণ। এমনকি গেমটির ২৪ ঘণ্টার আয় ছাড়িয়ে গেছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার বিশ্বব্যাপী মোট বক্স অফিস আয়, যা প্রায় ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা

কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি গেমটির কাহিনি আবর্তিত হয়েছে দুই অপরাধী চরিত্র লুসিয়া ও জেসন ব্লিৎজকে ঘিরে। মুক্তি উপলক্ষে রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার এটিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।

রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাক্টিভ গেমটি তৈরিতে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় গেম সিরিজেরও প্রকাশক। বিপুল এই বাজেটের কারণে জিটিএ সিক্স অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত হয়েছে।

গেমটি খেলতে অনেক গেমার অফিস থেকে ছুটি নিয়েছেন। এমনকি সঙ্গীদের সঙ্গে সময় ভাগাভাগি নিয়ে ‘চুক্তি’ করার মতো ঘটনাও সামনে এসেছে।

প্রি-অর্ডার ও ভবিষ্যৎ পরিকল্পনা

গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও তখন বিক্রির সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামে প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন ‘জিটিএ অনলাইন’ চালুর বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালে এই দুই সংস্করণ আসতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

আপডেট সময় : 08:20:53 pm, Saturday, 21 November 2026