Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 01:25:02 pm, Saturday, 21 November 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে এ অঞ্চলের অর্থনৈতিক ধারা পুরোপুরি বদলে দেওয়া সম্ভব। কর্মহীনতা দূর করে পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা দিচ্ছে। ফ্রিল্যান্সারদের সুবিধার্থে ইতিমধ্যে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজতর করা হয়েছে।

বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। কোনো প্রশিক্ষণ কর্মসূচি থেকে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত হবেন। পরবর্তীতে তারা নিজেরাই নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, যা বিদ্যমান অর্থনীতির পাশাপাশি একটি শক্তিশালী নতুন অর্থনৈতিক বলয় গড়ে তুলবে। এভাবে চক্রাকার অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বৈশ্বিক বাজারের সম্ভাবনার কথা তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশে পরিচালিত হচ্ছে, কারণ তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করেছে। বাংলাদেশের তরুণ-তরুণীরা অত্যন্ত মেধাবী ও স্মার্ট; যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে দেশের জন্য এক বিশাল অর্থনৈতিক ক্ষেত্র উন্মুক্ত হবে।

স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক চক্রের গুরুত্ব ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একজন মানুষ যখন স্থানীয় বাজারে ৫ হাজার টাকা ব্যয় করেন, তখন তা বিনিয়োগের মতো কাজ করে—এর একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী বা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। এলাকার ভেতরে এমন অর্থনৈতিক বৃত্ত যত বেশি তৈরি হবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে। তিনি বলেন, এককভাবে প্রধানমন্ত্রীর বা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়; তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ সময় তিনি রাঙ্গামাটি জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সনদপত্র পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : 01:25:02 pm, Saturday, 21 November 2026