Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:10 pm, Friday, 20 November 2026
  • 6 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তারেক রহমান রাজনীতির পথচলা শুরু করেছিলেন একেবারে তৃণমূল থেকে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছেছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের হাতেই আজ বাংলাদেশ নিরাপদ।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) বাদে জুমা নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন।

প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের কথা স্মরণ করে চসিক প্রশাসক বলেন, তারেক রহমানের রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি কারাবরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে। কিন্তু প্রবাসে থেকেও তিনি দমে যাননি। ২০১৮ সালে দেশনেত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

ডা. শাহাদাত বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত। তার দূরদর্শী নেতৃত্বেই চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা শহীদ হোসেন, আব্দুর রব, জাহাঙ্গীর আলম বাচা, মো. সুমন, মো. মুরাদ, থানা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:07:10 pm, Friday, 20 November 2026