Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:40 pm, Friday, 20 November 2026
  • 6 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদের আধুনিকায়ন এবং নগরীর সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।

এর আগে মন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মসজিদটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও পরিকল্পিতভাবে মসজিদটি নির্মাণের বিষয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, মধুপুর শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছেন মন্ত্রী। এ লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ পুনর্নির্মাণ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে মন্ত্রীর এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মধুপুরের ধর্মীয় ও নাগরিক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুসংহত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

আপডেট সময় : 07:09:40 pm, Friday, 20 November 2026