Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:59 pm, Friday, 20 November 2026
  • 6 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর । প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ দুই জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল উন্নত যোগাযোগব্যবস্থা। নদীর বাধা পেরিয়ে সহজ যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় ভোগান্তি কমানোর সেই প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগিয়েছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা।
এরই প্রেক্ষিতে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় ওনার নির্বাচনী এলাকায় আরও ৯টি সেতু নির্মাণের একনেকে অনুমোদন পাওয়া গেছে। গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব সেতু নির্মাণের অনুমোদন দেয়া হয়। এখবরে দুই উপজেলার পাহাড়ি, নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি লিখেছেন, “পাশে থাকুন, কাছে রাখুন। গত পরশু (১৮ নভেম্বর) একনেকের বৈঠকে কলমাকান্দা-দুর্গাপুরের আরও ৯টি ব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
ব্রিজগুলো নির্মিত হলে, কানেক্টিভিটি যেমন বাড়বে তেমনি ভাবে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে। আসুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি, মাহন আল্লাহ আমাদের সহায় হউন।
প্রাপ্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)-এর তালিকা অনুযায়ী, দুর্গাপুর উপজেলার গুরুত্বপূর্ণ চারটি স্থানে সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। সেতুগুলোর অবস্থান হলো,
শংকরপুরে কংশ নদীর ওপর সেতু গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস-ঝানজাইল ভায়া শংকরপুর বাজার সড়কের ৯ হাজার ৯ ০০ মিটার মিটার চেইনেজে কংশ নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যরে ‘‘ওয়াই ব্রিজ’’ নির্মাণের প্রস্তাব রয়েছে। যা মিলিত হবে দুর্গাপুর, পূর্বধলা, ধোবাউড়া
সোমেশ্বরী নদীর ওপর সেতু দুর্গাপুর জিসি-কুমুদগঞ্জ জিসি সড়কের ৫ হাজার ৪০০ মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ৪৫০ মিটার দৈর্ঘ্যরে ‘‘ওয়াই ব্রিজ’’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
বিরিশিরি-চৈতাটি ঘাট এলাকায় সেতু : শিবগঞ্জ বাজার-গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস সড়কের ২ হাজার মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যরে ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে।
কাকরিয়া নদীর ওপর সেতু : ঝানজাইল-মাদুরপাড় সড়কের ১ হাজার ১০০ মিটার চেইনেজে কাকরিয়া নদীর ওপর ১২০ মিটার দৈর্ঘ্যরে (ঢেউডুকুন) ঘাটে একটি সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে সরাসরি দুর্গাপুর থেকে নেত্রকোণা যোগাযোগ ব্যবস্থা চালু হবে, প্রস্তাবিত চারটি সেতুর মোট দৈর্ঘ্য ১ হাজার ৭০ মিটার।
এসব সেতু নির্মিত হলে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগের পাশাপাশি সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি ও পর্যটন : দুর্গাপুর ও কলমাকান্দা শুধু দুটি উপজেলা নয়, প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্ভাবনার এক অপার জনপদ। এ অঞ্চলের নদী, পাহাড়, সমতল ভূমি এবং সীমান্তঘেঁষা জনপদকে ঘিরে রয়েছে অর্থনৈতিক ও পর্যটনশিল্প বিকাশের ব্যাপক সম্ভাবনা।
বিশেষ করে দুর্গাপুরের সোমেশ্বরী নদী, সাদা মাটির পাহাড়, বিজয়পুরসহ দর্শনীয় স্থানগুলোতে প্রতি বছর পর্যটকদের আগমন ঘটে। কিন্তু কিছু এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও ভোগান্তিতে পড়তে হয়। প্রস্তাবিত সেতুগুলো নির্মিত হলে এসব এলাকায় যাতায়াত, পন্য পরিবহন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
একই সঙ্গে স্থানীয় কৃষকগণ তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারবেন, এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে সেইসাথে শিক্ষার্থী ও রোগীদের চলাচলে সময় ও দুর্ভোগ কমে আসবে। ফলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রার মান এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। এর সুফল স্থানীয় পর্যায় ছাড়িয়ে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে।
সেতু নির্মানের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে অতিদ্রুতই নির্মাণকাজ শুরু হবে। এতে পাহাড়ি জনপদের নদী ও জনপদকে সংযুক্ত করে উন্নয়নের নতুন পথ তৈরি হলে বদলে যাবে মানুষের চলার পথ, বাড়বে অর্থনৈতিক সম্ভাবনা, এগিয়ে যাবে দুর্গাপুর-কলমাকান্দা। এমনটাই আশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন

আপডেট সময় : 07:08:59 pm, Friday, 20 November 2026