Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:56 pm, Thursday, 19 November 2026
  • 0 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগার পেসার হাসান মাহমুদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টেনিস এলবোর পুরোনো চোট আবারও ফিরে আসায় সেঞ্চুরিয়নে অনুষ্ঠেয় পরের ম্যাচে তাকে পাওয়া কঠিন হতে পারে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও হাসানের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনেও দ্বিতীয় টেস্টে এই পেসারের না খেলার সম্ভাবনার কথা বলা হয়েছে।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে চার উইকেট নিয়েছিলেন হাসান। তবে ম্যাচ চলাকালেই তার টেনিস এলবোর সমস্যা নতুন করে দেখা দেয়। ফলে দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসানের শারীরিক অবস্থা নিয়ে শান্ত জানান, এখনো তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিজিও ও ট্রেইনার তার অবস্থা পর্যবেক্ষণ করবেন। পুরোপুরি ফিট থাকলেই কেবল তাকে মাঠে নামানো হবে।

এদিকে প্রথম টেস্টে শরীফুল ইসলামকে বাদ দিয়ে ইবাদত হোসেনকে একাদশে রাখার কারণও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, দলের এমন একজন পেসার প্রয়োজন ছিল, যিনি নতুন বলের পাশাপাশি পুরোনো বলেও কার্যকর হতে পারেন।

শান্ত জানান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নতুন বলে বেশি কার্যকর। শরীফুলও নতুন বলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই মাঝের ওভারগুলোতে বোলিংয়ের জন্য বাড়তি গতি ও সামর্থ্য বিবেচনায় ইবাদতকে দলে নেওয়া হয়েছিল।

বোলারদের শারীরিক সক্ষমতা ও ওয়ার্কলোড ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিচ্ছেন শান্ত। তার মতে, টানা চারটি টেস্টের ধকল সামলাতে পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো জরুরি। দলে পাঁচ-ছয়জন বোলার থাকলেও সবাইকে একটানা দুই-তিনটি টেস্ট খেলানো সম্ভব নয়। বিকল্প বোলারের সংখ্যাও সীমিত। তাই প্রতিপক্ষ, কন্ডিশন ও দলের প্রয়োজন বিবেচনা করেই একাদশ সাজাতে হচ্ছে।

ইবাদতকে দলে নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন শান্ত। প্রথম টেস্টে তিনি প্রত্যাশা অনুযায়ী প্রভাব রাখতে না পারলেও পুরোনো বলে প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করার সামর্থ্য তার রয়েছে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

অন্যদিকে, প্রথম টেস্টে ৪০০ রান করেও হারের পেছনে নিজেদের ভুলকে দায়ী করেছেন শান্ত। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করা এবং অতিরিক্ত নো-বল করার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয়নি। বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে এমন ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

আপডেট সময় : 08:18:56 pm, Thursday, 19 November 2026