
মোঃ আবুল কালাম, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি,
জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, ধর্মপাশা থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ শরীফুল ইসলাম, এসআই(নিরস্ত্র)/মোঃ শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ১৭/১১/২০২৬ খ্রি. ধর্মপাশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ বাবুল মিয়া (৩২), পিতা-নুরুল ইসলাম, মাতা-জহুরা বেগম, সাং-নোয়াবন্দ উকিলপাড়া, ২। রুবেল (৩৫), পিতা-মৃত ফজর আলী, মাতা-সোনার মা, সাং-আবুয়ারচর, উভয় থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করেন তখন তাদের হেফাজতে থাকা ১। ১০ (দশ) গ্রাম গাঁজা, ২। ০১টি কাঠের পাইপ যাহা লম্বা অনুমান ০৬ ইঞ্চি, ৩। ০১টি লাল রংয়ের প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। তাদেরকে ধর্মপাশা কোর্টে সোপর্দ করা হলে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় সামারী ট্রায়াল কোর্ট (সংক্ষিপ্ত বিচার) এর মাধ্যমে আসামীদ্বয়কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক, জুয়া/অনলাইন জুয়া, গ্রেফতারী পরোয়ানা তামিলে ধর্মপাশা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

























