Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ বিচ কার্নিভালের নামে ঝাউগাছ নিধনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নেত্রকোনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে গভীর রাতে আগুন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

  • Reporter Name
  • আপডেট সময় : 08:04:13 pm, Wednesday, 18 November 2026
  • 0 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসারে আসছে নতুন অতিথি। মেয়ে সারাহার পর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ঘরোয়া আয়োজনে সাধভক্ষণ বা ‘বেবি শাওয়ার’ উদযাপন করেছেন তিনি।

এর কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সম্প্রতি করণ জোহরের শোয়ে এসেও হবু সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেন এ তারকা দম্পতি।

বর্তমানে কাজ থেকে বিরতি নিয়ে ‘বেবিমুন’ এবং মেয়ে সারাহার সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর সব ধরনের খেয়াল রাখছেন সিদ্ধার্থ মালহোত্রা।

সূত্রের খবর, ২০২৭ সালের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের ইনস্টাগ্রাম স্টোরিতে সাধভক্ষণের আয়োজনের একটি বিশেষ কেকের ছবি শেয়ার করেছেন তিনি। কেকটি তৈরি করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

কিয়ারা নিজে ছবিতে না থাকলেও কেকের নকশা ঘিরে হবু সন্তানের লিঙ্গ নিয়ে জল্পনা শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। কেকটিতে নীল ও বেগুনি রঙের ফুলের আধিক্যের পাশাপাশি একটি গোলাপি ফুলও দেখা গেছে। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।

একদল ভক্তের ধারণা, নীল ফুলের আধিক্য পুত্রসন্তানের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, একটি গোলাপি ফুল হয়তো দ্বিতীয়বার কন্যাসন্তান আসার ইঙ্গিত। তবে এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

অনেক অনুরাগী অবশ্য মন্তব্য করেছেন, সন্তান ছেলে হোক বা মেয়ে—মা ও সন্তান সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ভারতে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এ বিষয়ে আইনগত সুযোগ রয়েছে এবং সেখানে অনেক দম্পতি জাঁকজমকপূর্ণ ‘জেন্ডার রিভিল’ অনুষ্ঠানের আয়োজন করেন।

অভিনেত্রী কিয়ারা আদভানিকে সর্বশেষ দেখা গেছে দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায়। এর আগে ‘ওয়ার ২’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি ছবিতেই তার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাগুলো। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখা গেছে। দর্শকদের মধ্যে সিনেমাটি সাড়া ফেলেছে। এরই মধ্যে ‘দ্য ওয়ান ২’ সিনেমার ঘোষণাও এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

আপডেট সময় : 08:04:13 pm, Wednesday, 18 November 2026