Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬

বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:31 pm, Tuesday, 17 November 2026
  • 5 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বরিশালসহ বিভাগের চার জেলা পটুয়াখালী, বরগুনা ও ভোলায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত এসব কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে কমিটিগুলো ঘোষণা করা হয়। কিন্তু নতুন নেতৃত্ব ঘোষণার পরপরই সংগঠনের ভেতরে-বাইরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে বরিশাল মহানগর ও জেলা যুবদলের বাদ পড়া সাবেক সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই প্রত্যাশিত নেতৃত্ব না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা ছিল, হয় সম্পূর্ণ নবীন নেতৃত্ব, নয়তো নবীন ও প্রবীণের সমন্বয়ে একটি শক্তিশালী ও বিতর্কমুক্ত কমিটি গঠন করা হবে।
অন্যদিকে যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটি ঘোষণার পর অভিনন্দনের পাশাপাশি অসংখ্য সমালোচনা ও প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটিতে কারা স্থান পাবেন, নেতৃত্ব নির্বাচনে ত্যাগ ও সাংগঠনিক যোগ্যতার মূল্যায়ন হবে কি না এবং অর্থের বিনিময়ে পদ-পদবি বণ্টনের অভিযোগ কতটা সত্য, এসব বিষয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
প্রায় ৯-১০ বছর ধরে নতুন নেতৃত্বের অপেক্ষায় ছিলেন বরিশালের যুবদলের অনেক নেতাকর্মী। এর মধ্যে কেউ মারা গেছেন, কেউ বহিষ্কৃত হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন, আবার কেউ ভারপ্রাপ্ত পদে থেকেই বছরের পর বছর সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত ও আহ্বায়ক নেতৃত্বের ভারে ভারাক্রান্ত যুবদল নিয়ে সংবাদ শিরোনামও হয়েছে বহুবার।
২০১৭ সালের এপ্রিলে পারভেজ আকন বিপ্লবকে সভাপতি এবং এইচ এম তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি পারভেজ আকন বিপ্লব মারা যাওয়ার পর মামুন রেজা খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এইচ এম তসলিম উদ্দিন। এরপর হঠাৎ করেই সাধারণ সম্পাদক পদ বহাল রেখেই তসলিম উদ্দিনকে কেন্দ্রীয় সহসভাপতি করা হয়।
অন্যদিকে ২০১৬ সালে গঠিত বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান এবং সদস্যসচিব ছিলেন সালাউদ্দিন পিপলু জমাদ্দার। নানা অভিযোগে কমিটি ভেঙে দেওয়ার পর পিপলুকে আবার আহ্বায়ক করা হয়। সাবেক সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ তখন বলেছেন, ‘২০১৬ সালে গঠিত আহ্বায়ক কমিটি ২০২১ সালে ভেঙে দেওয়া হয়। ওই বছর আবার আহ্বায়ক কমিটি গঠন হয়। পাঁচ বছর তেমন বেশি সময় নয়।’ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেছেন, ‘নতুন-পুরানের সমন্বয়ে হয়তো বরিশাল যুবদলের নেতৃত্ব গঠন করা হবে।’
অবশেষে নয় বছর পরে হলেও আংশিক কমিটি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি। পটুয়াখালীতে সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু, বরগুনায় সভাপতি মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক ইশতিয়াক উল জলিল সোহাগ এবং ভোলায় সভাপতি মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন দায়িত্ব পেয়েছেন।
তবে কমিটি ঘোষণার পর শুধুমাত্র পটুয়াখালীতে আনন্দমিছিল চোখে পড়ে। আর কোথাও কোনো সাড়াশব্দ নেই। বরং বরিশালের চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় রীতিমতো অসন্তোষ স্পষ্ট হয়েছে।
যদিও নতুন কমিটি নিয়ে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি মামুন রেজা বলেন, ‘দলীয় সিদ্ধান্ত সবসময়ই দেশ ও দশের ভালোর জন্য হয়। এখানে আমাদের কোনো অভিযোগ নেই।’ কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনও নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রেখেছেন, ‘চমৎকার কমিটি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।’
নতুন কমিটির সভাপতি হাবিবুল্লাহ জানান, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তারা ইতোমধ্যে সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে বৈঠক শুরু করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনেই তারা কাজ করবেন। যাচাই-বাছাই করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
তবে কমিটি গঠন প্রক্রিয়ায় স্থানীয় বিএনপির সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানগর যুবদলের সভাপতি রিয়াজকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা সত্য নয়। মূল দল থেকে পদত্যাগ করে যুবদলের সভাপতি হতে তার কোনো সমস্যা নেই। এতে কোনো বাধা দেখছেন না তিনি। তবে এসব বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা ঠিক নয়।
অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, যুবদলের কমিটি গঠনের ক্ষেত্রে তাদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। ফলে এ বিষয়ে তাদের মূল্যায়ন করারও সুযোগ নেই। স্থানীয় বিএনপির মতামত না নিয়েই কমিটি গঠনের ঘটনায় দলীয় সমন্বয় নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
যুবদলের এই কমিটি নিয়ে সব মহলেই কিছু না কিছু অসন্তোষ স্পষ্ট হয়েছে। তাজনিম হাসান নামের এক সদস্যের মন্তব্য, এ কমিটি আরও স্বচ্ছ ও অভিযোগমুক্ত হতে পারত। তার ভাষায়, ‘কর্মীদের উচিত দলের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘোরা, তাহলে অটোমেটিক দল তার পিছনে ঘুরবে।’
বরিশাল মহানগর যুবদলের কমিটি ঘোষণার পর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক ঘোষণায় অহিদুল ইসলাম রুবেলের নাম থাকলেও পরবর্তী সংশোধিত তালিকায় রেজাউল করিম রনিকে ওই পদে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে রুবেলের অভিযোগ, কমিটি নিয়ে অসন্তোষ ও প্রতিবাদ প্রকাশের পর তাকে তাৎক্ষণিকভাবে পদচ্যুত করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমও নানা প্রশ্ন উঠেছে।
মহানগর যুবদলের বর্তমান সভাপতি রিয়াজ মূলদলের ২৪ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব থাকাবস্থায় কীভাবে যুবদলের সভাপতি হলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এ বিতর্ককে সত্য নয় বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। তার বক্তব্য, মূল দল থেকে পদত্যাগ করে যুবদলের সভাপতি হতে কোনো সমস্যা নেই। ফলে রিয়াজের মূল দলের পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হচ্ছে অর্থের বিনিময়ে পদ-পদবি বণ্টন। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া এবং গুরুত্বপূর্ণ পদে যাওয়ার প্রত্যাশীদের ঘিরে বিভিন্ন মহলে অর্থ লেনদেনের আলোচনা ও গুঞ্জন রয়েছে। এমনকি পদধারী অনেকের কাছে বিভিন্ন কৌশলে টাকা চাওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, পূর্ণাঙ্গ কমিটিতে ব্যক্তিগত যোগাযোগ কিংবা আর্থিক প্রভাব নয়, বরং দীর্ঘদিনের ত্যাগ, মামলা-হামলা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও সাংগঠনিক যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল।
পটুয়াখালীতে এ অভিযোগ আরও স্পষ্টভাবে সামনে এসেছে। জেলা বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীর দাবি, নতুন কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বহুবার পটুয়াখালী সফর করেছেন, তখন তারই নির্ধারিত সহসভাপতির সাথে তিনি অবস্থান করেছেন। পরবর্তীতে তাকেই সভাপতি করা হয়েছে। নতুন কমিটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির সাথে তার ঘনিষ্ঠতা এবং অর্থ লেনদেনের অভিযোগ পটুয়াখালী জেলার বিভিন্ন মহলে মুখরোচক গল্পে পরিণত হয়েছে। তাদের মতে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পটুয়াখালী সফর, অবস্থান এবং সফরসঙ্গীদের ভূমিকা খতিয়ে দেখলেই এগুলো প্রমাণ পাওয়া যাবে।
এ বিষয়ে রুমি এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নয়নের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছে। তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি নয়ন।
উল্লেখ্য, বিগত প্রায় ১০ বছরে ভারপ্রাপ্ত ও আহ্বায়ক নেতৃত্বের মধ্যেও বরিশালের যুবদল বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে। প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থান নিয়ে ইতিপূর্বে প্রশংসামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সংগঠনের নতুন কমিটি নিয়ে এখনকার বিতর্ক তাই শুধু পদ-পদবির প্রতিযোগিতা নয়, বরং দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন ও নতুন নেতৃত্বের গ্রহণযোগ্যতার প্রশ্নও সামনে এনেছে।
সব মিলিয়ে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় কেন্দ্রীয় যুবদল কীভাবে নবীন, প্রবীণ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে এবং অর্থের বিনিময়ে পদ পাওয়ার অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।
বরিশালের তৃণমূলের নেতাকর্মীদের মতে, যুবদলের সাবেক নেতাকর্মীদের বেশিরভাগই আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাই মূলদল বিএনপিতে তাদের যোগ্য মর্যাদা দেওয়া এবং পাশাপাশি সাবেক ছাত্রদলের ত্যাগী নেতাদের খুঁজে বের করে যুবদলে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি

বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ

আপডেট সময় : 08:45:31 pm, Tuesday, 17 November 2026