
বিনোদন ডেস্ক,
গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কড়া বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
তবে স্ট্যাটাসে কাউকে সরাসরি নাম উল্লেখ করেননি গায়িকা। ‘ক্ষমতা আর পাবেন না আপা’ মন্তব্যের মাধ্যমে কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, তা-ও স্পষ্ট করেননি। ফলে তার বক্তব্যের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
অনেকের ধারণা, বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ন্যান্সি স্ট্যাটাসটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে দিয়েছেন।
এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক ঘটনা ও রাজনৈতিক অবস্থান নিয়ে মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী।

























