Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:26 pm, Monday, 16 November 2026
  • 3 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু। তাঁর অভিযোগ, গত আট থেকে নয় দিন ধরে একটি গোষ্ঠী বিভিন্নভাবে তাঁকে হুমকি দিচ্ছে। এমনকি সংসদে বসেও টানা দুই দিন একই ধরনের হুমকি পেয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) জিডি করার পর বেলা পৌনে ৩টার দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন মাহমুদা মিতু।

তিনি বলেন, ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও এখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। সংসদে প্রতিদিন সন্ধ্যায় বিরতির সময় টানা দুই দিন তাঁকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

মাহমুদা মিতু বলেন, ‘একজন-দুজন নয়, একটি গোষ্ঠী খুবই বিকৃতভাবে আমাকে মেরে ফেলার এবং ধর্ষণের হুমকি দিচ্ছে। আমি মনে করি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্টরা এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।’

নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, জুলাই আন্দোলনে যারা মাঠে ছিলেন, তাঁরা নিজেদের জীবন নিয়ে খুব বেশি চিন্তা করেন না। তবে তাঁদের পরিবার ও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।

হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার অভিযোগও তোলেন মাহমুদা মিতু। তিনি দাবি করেন, ভারত থেকে তাঁর কাছে ফোনকল এসেছে। এ-সংক্রান্ত স্ক্রিনশট ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে। এসব ফোনকলের বিষয়ে সরকার যেন ভারতীয় হাইকমিশনারকে তলব করে এবং ব্যাখ্যা চায়, সেই দাবিও জানান তিনি।

মাহমুদা মিতুর অভিযোগ, ভারতের উসকানিতে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ বিষয়ে সরকারের কূটনৈতিক পদক্ষেপ কী, তা জানতে চান তিনি।

এনসিপির এ নেত্রী আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করারও দাবি জানান। তাঁর অভিযোগ, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সাংগঠনিক তৎপরতা চালানোর সাহস পাচ্ছেন। নিজের জন্মস্থান ঝালকাঠির একটি উপজেলার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে স্বেচ্ছাসেবক লীগের দুটি নেতৃত্বের কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।

সংসদ সদস্য হয়েও নিরাপত্তার জন্য থানায় জিডি করতে হওয়াকে লজ্জাজনক পরিস্থিতি বলে মন্তব্য করেন মাহমুদা মিতু। তাঁর মতে, সংসদে বসে যদি তিনি প্রাণনাশের হুমকি পান, তাহলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

ভারত থেকে আসা ফোনকলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাব চান তিনি। এসব অভিযোগের ভিত্তিতে সরকার কী কূটনৈতিক পদক্ষেপ নেবে এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে কি না, তা জানতে চান মাহমুদা মিতু।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের হুমকি ও তৎপরতা চলতে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিব্রতকর। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

আপডেট সময় : 07:15:26 pm, Monday, 16 November 2026