Dhaka , Sunday, 15 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কর্মমূল্যায়নে নেত্রকোণার সেরা ওসি কলমাকান্দার সোহেল রানা, ডিআইজির হাত থেকে পেলেন সম্মাননা এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর! ২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:08 pm, Sunday, 15 November 2026
  • 2 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ঈমাদ সিকদারের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল ও শোডাউন বের করা হয়। এতে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে।

মিছিলের খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে এসআই শাহরিয়ার কালাম, এসআই আব্দুর রব, এএসআই মোহাম্মদ ইউনুস ও এএসআই টুটুলসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ এবং মিছিলে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিতারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মো. সাঈদি (২৫) ও দয়াল শর্মার ছেলে দুর্জয় শর্মা (১৮), ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে মো. রিদুয়ান (১৮) এবং মোহাম্মদ আলমের ছেলে মো. রিদুয়ান প্রকাশ মুন্না (২৫)।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এত বড় মিছিল ও শোডাউনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রকাশ্যে এমন কর্মসূচি পালিত হলেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা এড়াতে রামু থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট সময় : 08:39:08 pm, Sunday, 15 November 2026