
আব্বাস উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দৈনিক ভোরের চেতনার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে সরাইল উপজেলা প্রেসক্লাবে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল কবিরের উদ্যোগে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাইলের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনোয়ারা হাসপতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিপ্লব হোসাইন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া (আমাদের সময়) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ নাজমুল আলম খন্দকার মুন্না, সিনিয়র সাংবাদিক মুখলেছুর রহমান (সংগ্রাম), সাংবাদিক নারায়ণ চক্রবর্তী (কালবেলা), আব্বাস উদ্দিন (দৈনিক আজকের বাংলা), রাহাত হোসেন (সংবাদ সারাবেলা), অসীম চন্দ্র দাস (স্বদেশ বিচিত্রা), আমাজাদ হোসেন (প্রাইম টিভি) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে ভোরের চেতনার প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

























