Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬

  • Reporter Name
  • আপডেট সময় : 07:51:07 pm, Monday, 16 November 2026
  • 0 বার পড়া হয়েছে

শওকতআলম, ককসবাজার,

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট কার্যক্রমে ১০টি মামলা দায়ের করে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ জনের মধ্যে ৮ জন মাদকসেবী, ৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪ জন ধর্তব্য অপরাধের আসামি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার মাদকসেবীরা হলেন ইসমাইল হোসেন হারেছ (১৯), মোহাম্মদ হোসেন (১৯), আফাজ উদ্দিন বাদশা (১৯), মো. রাসেল (২৬), মো. রুবেল (২৮), মো. সাকিব (২৩), শাহীন আলম (২০) ও মো. পারভেজ আরাফাত।

ওয়ারেন্টভুক্ত গ্রেফতার আসামিরা হলেন খুরশেদ (১৯), মো. মোস্তাফিজ ওরফে সরু (৪৮), মো. নাছির সিকদার (৫৪) ও ইমন (২২)।

এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেফতার চারজন হলেন মো. ছালমান মাহমুদ মুন্না (২২), জুয়েল (২৬), আরমান (২২) ও মো. মুন্না (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধর্তব্য অপরাধে গ্রেফতার ছালমান মাহমুদ মুন্নার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১৫ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-২৫ এবং জিআর নং-৭০০ মূলে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিনে পরিচালিত চেকপোস্ট কার্যক্রমেও সাফল্য পেয়েছে পুলিশ। কলাতলী চেকপোস্টে দুটি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় ১০টি মামলা দায়েরের পাশাপাশি ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে খুরুশকুল ও টার্মিনাল চেকপোস্টে কোনো মোটরসাইকেল আটক, মামলা দায়ের কিংবা জরিমানা আদায়ের ঘটনা ঘটেনি।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬

আপডেট সময় : 07:51:07 pm, Monday, 16 November 2026