Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর

যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:13 pm, Monday, 16 November 2026
  • 1 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

জাতীয় ও জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান ও ইরাক।

সাইবার অপরাধ, ব্ল্যাকমেল, চাঁদাবাজি এবং উগ্রবাদী কনটেন্ট প্রচারে অ্যাপটির অপব্যবহার ঠেকাতে সোমবার (১৬ নভেম্বর) পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় দেশ দুটি।

জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, টেলিগ্রাম ব্যবহার করে সাইবার অপরাধ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অবৈধ কনটেন্ট ছড়ানো হচ্ছে। উগ্রবাদ ও চরমপন্থা প্রচারেও অ্যাপটি ব্যবহারের আশঙ্কা রয়েছে। এসব কারণেই টেলিগ্রামের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপরিচিত অ্যাকাউন্ট, সন্দেহজনক লিংক ও অজানা সংগঠনের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ কর্মকাণ্ড বা কনটেন্ট চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোরও অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে দেশজুড়ে টেলিগ্রাম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি। এর আগে গত এপ্রিলে জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত উদ্বেগের কথা উল্লেখ করে টেলিগ্রাম নিষিদ্ধ করেছিল বাগদাদ। তবে ইরাকি আইন ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর মে মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

জর্ডানে টেলিগ্রাম নিষিদ্ধের ঘোষণা আসে দেশটির একটি অর্থোডক্স গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড ঘোষণার এক দিন পর। গত ২৩ অক্টোবর রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে হামুদ এলাকার সেন্ট জর্জ অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। রোববার (১৫ নভেম্বর) দেশটির একটি আদালত ওই হামলায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

এদিকে, রাজধানী আম্মানে শ্রীলঙ্কার দূতাবাসের সামনে এক সাবেক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকেও সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে জর্ডানের কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টেলিগ্রামের ব্যবহার ব্যাপক। এ অঞ্চলের প্রায় ১০ শতাংশ মানুষ অ্যাপটি ব্যবহার করেন, যাদের সংখ্যা কয়েক কোটি।

জাতীয় নিরাপত্তা ও আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছর ভারত ও রাশিয়াও টেলিগ্রামের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুনে ভারতে প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর জন্য সাময়িকভাবে অ্যাপটির প্রবেশাধিকার বন্ধ করা হয়। পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ছিল এ সিদ্ধান্তের পেছনে।

অন্যদিকে, রাশিয়া ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে টেলিগ্রামের গতি সীমিত করে এবং আগস্টে অ্যাপটি পুরোপুরি নিষিদ্ধ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক

আপডেট সময় : 08:41:13 pm, Monday, 16 November 2026