Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন

রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:31 pm, Monday, 16 November 2026
  • 0 বার পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্ট,

স্বপ্ন, সাহস আর লড়াইয়ের এক অনন্য গল্প লিখল সিলেটের মেয়েরা। ব্যাট-বলের রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহী বিভাগকে হারিয়ে ১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট বিভাগ। কক্সবাজারের মাঠে সোমবার (১৬ নভেম্বর) ২৮তম ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে সিলেটের ক্রিকেটাররা।

শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে টস ভাগ্য সহায় হয় সিলেটের। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় দলটি। অধিনায়ক সুলতানা খাতুনের নেতৃত্বে শিবানী রানী সামলান উইকেটকিপারের দায়িত্ব। শুরু থেকেই জয় ছিনিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে সিলেটের মেয়েরা। শেষ পর্যন্ত সেই প্রত্যয়ের প্রতিফলন ঘটে কাঙ্ক্ষিত জয়ে।

দলের জয়ের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেন আয়শা আক্তার জুনিয়র। ম্যাচজুড়ে নিজের পারফরম্যান্সের স্বাক্ষর রেখে তিনি নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

সিলেটের এই শিরোপা জয়ের অভিযানে ছিলেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার সুবর্ণা, আয়শা আক্তার (জুনিয়র), সুমি আক্তার, হেপি আলম, অদ্রিতা নওয়াশির, সামিহা আক্তার, নুসরাত জাহান, কুলসুমা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, রাবেয়া খাতুন, খুকুমনি ও মরজিনা আক্তার মিম। দলের ব্যবস্থাপনায় ছিলেন টিম ম্যানেজার সেলীনা আক্তার চৌধুরী।

অন্যদিকে রাজশাহী বিভাগের নেতৃত্বে ছিলেন শারমিন সুলতানা। সহ-অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব পালন করেন ফারজানা আক্তার লিসা। রাজশাহীর হয়ে মাঠে ছিলেন রিতু মনি, সাথি রানি বর্মন, আনিসা আক্তার শোভা, ফোয়ারা বেগম, লেকি চাকমা, জান্নাতুল ফেরদৌস ইশা, তিথি দাস অর্পনা, শিরিনা খাতুন, মিম খাতুন, বৃষ্টি দাস, মাসুমা খাতুন শাপলা, রুমানা আহমেদ (জুনিয়র), মেঘলা আক্তার ও মাহেরি শরাফত শুকরিয়া। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মঞ্জুর রহমান।

এই জয় কেবল একটি ম্যাচের জয় নয়, এটি সিলেটের নারী ক্রিকেটারদের পরিশ্রম, আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের এক উজ্জ্বল অধ্যায়। ব্যাট-বলের লড়াই পেরিয়ে শিরোপার মঞ্চে উঠে সিলেটের মেয়েরা আবারও প্রমাণ করল, সুযোগ ও প্রত্যয় পেলে তারাও পারেন সাফল্যের নতুন ইতিহাস রচনা করতে।

১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগের শিরোপা এখন সিলেটের ঘরে। বিজয়ের এই আনন্দে গর্বিত সিলেটের ক্রীড়াঙ্গন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন

রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের

আপডেট সময় : 08:24:31 pm, Monday, 16 November 2026