Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 05:46:18 pm, Tuesday, 17 November 2026
  • 0 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি। পাশাপাশি দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেলশিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।

জনশক্তি রপ্তানিতেও নতুন সম্ভাবনা

ফিজিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। দেশটির অনেক দক্ষ কর্মী উন্নত আয়ের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

হাইকমিশনার জানান, কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ফিজিতে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়েও দেশটি ইতিবাচক।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : 05:46:18 pm, Tuesday, 17 November 2026