Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ?

পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:37:09 pm, Thursday, 19 November 2026
  • 1 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনার পাইকগাছায় বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুরের পর ভারী বৃষ্টিতে রূপ নেয়। এতে একদিকে আমন ধানের জন্য কিছুটা স্বস্তি তৈরি হলেও অন্যদিকে শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন ও আলুর আবাদ এবং ইটভাটায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

উপকূলীয় এ জনপদে অসময়ের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে দিনমজুর ও শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় ঘরেই দিন কাটাতে হচ্ছে অনেককে। দিনমজুর আবুল হোসেন জানান, বৃষ্টিতে ভ্যান নিয়ে বাহির হতে না পারায় আজ কোনো উপার্জন করতে পারি নাই।

স্থানীয় কৃষকদের মতে, যেসব আমন ধানের জমির পানি শুকিয়ে গিয়েছিল, সেখানে এ বৃষ্টি ফসলের জন্য উপকারী হতে পারে। তবে যারা ইতোমধ্যে পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করেছেন, তাদের জন্য টানা বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সংশ্লিষ্ট এলাকার কৃষকরা জানান, যেসব আমন ধানের জমির পানি শুকিয়ে গিয়েছিল, বৃষ্টির কারণে সেসব জমির ফসলের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করেছেন, টানা বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ইটভাটা মালিকরাও। বর্তমানে ইট পোড়ানোর মৌসুম শুরু হয়েছে। প্রতিটি ইটভাটায় বিপুল পরিমাণ কাঁচা ইট প্রস্তুত রয়েছে। এ সময় ভারী বৃষ্টি অব্যাহত থাকলে কাঁচা ইট নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ভাটা মালিকরা।

আল্লাহর দান ব্রিকসের মালিক আনিসুর রহমান বলেন, এখন ইট পোড়ানোর মৌসুম। বর্তমানে আমাদের পটে প্রায় ৫/৬ লাখ ইট সহ বিভিন্ন ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে। এ সময় ভারী বৃষ্টি হলে কাঁচা ইট নষ্ট হওয়ার পাশাপাশি ভাটা মালিকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবের বিষয়ে উপজেলা প্রশাসনের সার্বিক নজরদারি রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে কৃষি ও ইটভাটা খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও

পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আপডেট সময় : 07:37:09 pm, Thursday, 19 November 2026