Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:26 pm, Friday, 20 November 2026
  • 6 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

বছরের পর বছর শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন। ক্যাম্পের সীমানার মধ্যেই বেড়ে উঠছে নতুন প্রজন্ম। তবুও রোহিঙ্গাদের হৃদয়ে বেঁচে আছে একটাই স্বপ্ন—নিজের দেশ মিয়ানমারে ফিরে যাওয়া, নিজের ঘরে বসবাস করা এবং নিজস্ব পরিচয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে নিজেদের দীর্ঘদিনের আকুতি তুলে ধরেন রোহিঙ্গারা।

তাদের স্পষ্ট দাবি, শুধু মিয়ানমারে প্রত্যাবাসন করলেই হবে না; ফিরতে হবে নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের পূর্ণ নিশ্চয়তা নিয়ে। তারা আর শরণার্থী পরিচয়ে জীবন কাটাতে চান না। নিজ দেশে সম্মান ও মর্যাদার সঙ্গে নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার চান।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মংও একই প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতি রোহিঙ্গাদের কৃতজ্ঞতা রয়েছে। তবে অনির্দিষ্টকাল ক্যাম্পে বসবাস করার ইচ্ছা তাদের নেই। নিজেদের দেশ ও বসতভিটায় ফিরে যাওয়াই রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য।

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশায় নতুন আশার সঞ্চার করেছে। তবে সেই আশা বাস্তবে রূপ নেবে কবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিচারিক ও কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে, তার ওপরই নির্ভর করছে লাখো রোহিঙ্গার ভবিষ্যৎ।

রোহিঙ্গাদের চাওয়া খুব বেশি নয়—নিজের দেশে নিজের পরিচয়ে, নাগরিকত্ব ও অধিকার নিয়ে নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। তারা আর ক্যাম্পের বন্দিজীবন চান না; ফিরতে চান আপন ঠিকানায়, নিজের মাতৃভূমিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা

আপডেট সময় : 07:15:26 pm, Friday, 20 November 2026