
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন, পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ ৩০ থেকে ৪০ জন আইনজীবী।
এ সময় বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। পরে তাঁরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন।


























