
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে এসেছে মালয়েশিয়াগামী একটি ফিশিং ট্রলার। এ সময় ট্রলারটি থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ট্রলারটি লাবণী পয়েন্টে এসে পৌঁছায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা কীভাবে এবং কোন উদ্দেশ্যে মালয়েশিয়াগামী ট্রলারে যাত্রা করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

























