Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট

রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:22 pm, Saturday, 21 November 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিল লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। গতকাল ২১নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এতে রাস্তার উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উত্তেজিত শ্রমিকরা হামলা চালিয়ে মিলে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকদের হামলায় আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা (৪৫) ও এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী (৩৪) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তাদের উপস্থিতিতে মিলের ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ) কাররুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৫নভেম্বর থেকে ১ডিসেম্বর তারিখের মধ্যে পর্যায়ক্রমে শ্রমিকদের লে-অফের ক্ষতিপূরণ সহ সকল পাওনা পরিশোধ করা হবে। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানায়, লে-অফের দুই মাসের ক্ষতিপূরণসহ দুই মাস ২২দিনের বেতন বকেয়া রয়েছে। জ্বালানি সংকট বর্তমানে নিরসন হয়ে গ্যাসের চাপ বৃদ্ধি পেলেও কারখানাটি চালু করা হচ্ছে না। আম্বার বোর্ড মিলের নামে গত ১৪বছর গ্যাস লাইন থাকলেও তা এখন বন্ধ করে অন্য নামে পেপার মিল চালু করা হয়েছে।

শ্রমিকরা তা মানবে না। দুই মাস ২২দিনের বকেয়া বেতন, ভাতা না পেয়ে শ্রমিকরা অতিকষ্টে দিন যাপন করছেন।
গত ২৩আগস্ট কারখানা বন্ধ করার দিন শ্রমিকদের আন্দোলনের একপর্যায়ে মিল কর্তৃপক্ষ ২০নভেম্বর তারিখের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার আশ্বাস দেয়। তখন শ্রমিকরা ফিরে যায়। মিলের ১৯৮জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, গ্রাচুয়িটি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের চাকরিচ্যুত করায় তারা অতিকষ্টে দিন যাপন করছে। শ্রমিকদের বাড়ি ভাড়া ও দোকান বাকি পরিশোধ করা যাচ্ছে না।

২৩আগস্ট শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে তারা বাঁধার মুখে পড়েন। একপর্যায়ে কারখানার স্টাফরা শ্রমিকদের মারধর করে। দীর্ঘদিন ধরে বেতন, ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়। আগামী ১ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে পুনরায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এব্যাপারে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা বলেন, জ্বালানি সংকটে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী গত ২৩আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ১ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ গত ২৩আগস্ট তীব্র জ্বালানি সংকট ও কাঁচা মালের অভাব দেখিয়ে আম্বার বোর্ড মিলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। মিলে ৩৭৯ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই

আপডেট সময় : 07:15:22 pm, Saturday, 21 November 2026