Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট

প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:33 pm, Saturday, 21 November 2026
  • 7 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহ নিয়ে প্রশ্ন, তালিকাভুক্তি প্রক্রিয়ায় জাল কাগজপত্রের অভিযোগ; সাংবাদিকদের প্রশ্নের মুখে ডায়াস ছেড়ে তড়িঘড়ি করে চলে গেলেন সভাপতি।

বাংলাদেশ রেলওয়ের স্পেয়ার্স ও এক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) অভ্যন্তরীণ কার্যক্রম ও সরবরাহসংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠনের সভাপতির কাছে একাধিক বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক জবাব না দিয়ে ডায়াস ছেড়ে দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন।

শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। এ সময় সভাপতির কাছে ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর ব্যবসায়িক অংশীদার জাহিদের সঙ্গে হঠাৎ গোপন সমঝোতা বা আঁতাতের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। বিশেষ করে জুলাই – আগষ্ট ২০২৪ সালের গণহত্যার মামলায় কারাগারে থাকা সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলা হলে সংবাদ সম্মেলনে উপস্থিতদের মধ্যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

এ ছাড়া সরবরাহকারী ফেরদৌস হুদার মাধ্যমে প্রায় ১০ বছর আগে বাংলাদেশ রেলওয়ের ট্রাকশন মোটরের জন্য প্রায় ৮ কোটি টাকার ইন্টারফিল্ড ও মেইন ফিল্ড সরবরাহের বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয়। অভিযোগ রয়েছে, সরবরাহ করা এসব যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে রেলওয়ের কেলোকা কারখানায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও যন্ত্রাংশগুলো পরিবর্তন বা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সরবরাহকারীকে পুনরায় কালো তালিকাভুক্ত না করার পেছনে কী কারণ রয়েছে এবং কার প্রভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সভাপতির কাছে তা জানতে চান সাংবাদিকরা।

চলমান তালিকাভুক্তি কার্যক্রম নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়। অভিযোগ রয়েছে, সংগঠনের সভাপতি হিসেবে তালিকাভুক্তির জন্য জমা দেওয়া কিছু কাগজপত্র কারিগরি কমিটির যাচাই-বাছাইয়ে জাল হিসেবে শনাক্ত হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে পাওয়া এমন অভিযোগের বিষয়ে সভাপতির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের দাবি।

একপর্যায়ে এসব প্রশ্নের মুখে সভাপতি ডায়াস ছেড়ে দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে আয়োজকদের এমন আচরণে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

রেলওয়ের লোকোমেটিভ এর যন্ত্রাংশ সরবরাহের জন্য নতুন সরবরাহকারী তালিকাভুক্তির বিষয়ে অনতিবিলম্বে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করার দাবি করেছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা

আপডেট সময় : 07:03:33 pm, Saturday, 21 November 2026