Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:15 pm, Sunday, 22 November 2026
  • 2 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মজুমদার পরিবারের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ। জাল দানপত্র, গোপনে জমি বিক্রি, ব্যাংকঋণ এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ। বিধানকান্তি মজুমদার ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্বজনেরা। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার মজুমদার পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করেছে। মৃত নিত্য বিহারী মজুমদারের উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের সূত্র ধরে একাধিক মামলা, পাল্টাপাল্টি অভিযোগ, জমি হস্তান্তর এবং আদালতের নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

পরিবারের একাংশের অভিযোগ, বিধানকান্তি মজুমদার পৈতৃক সম্পত্তির ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, গোপনে জমি বিক্রি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন তাঁর অন্য ভাইদের পরিবারের সদস্যরা।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর কাট্টলী মজুমদার বাড়ি,আ ১০ নম্বর ওয়ার্ড, ডাকঘর উত্তর কাট্টলী, থানা পাহাড়তলী, জেলা চট্টগ্রাম এলাকায় তাঁদের পৈতৃক সম্পত্তি রয়েছে। খতিয়ান ও দাগ নম্বর ৬০২৭ উল্লেখ করে পরিবারের সদস্যরা জানান, সম্পত্তির পরিমাণ ১০ গণ্ডা ৩ কড়া বলে তাঁদের দাবি। তাঁদের দেওয়া হিসাবে বর্তমানে প্রতি গণ্ডা জমির বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। ফলে সম্পত্তিটির আর্থিক মূল্যও উল্লেখযোগ্য। মৃত নিত্য বিহারী মজুমদারের চার ছেলে ছিলেন। তাঁদের মধ্যে বিপ্লব মজুমদার, বিধানকান্তি মজুমদার ও বিজয়কান্তি মজুমদার জীবিত। অপর ভাই বিকাশকান্তি মজুমদার মারা গেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, এই চার ভাইয়ের পৈতৃক সম্পত্তির অধিকার ও বণ্টন নিয়ে বিরোধের সুযোগ নিয়ে বিধানকান্তি মজুমদার এককভাবে সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।

বৃদ্ধ বাবার কাছ থেকে দলিল নেওয়ার অভিযোগ ,পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের বাবা নিত্য বিহারী মজুমদার জীবনের শেষ দিকে অসুস্থ ও বয়স্ক ছিলেন। তাঁর মৃত্যুকালে বয়স ছিল প্রায় ৭৮ বছর। ওই সময় তাঁকে ভুল বুঝিয়ে, ছলে-বলে-কৌশলে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে বিধানকান্তির বিরুদ্ধে। পরে পরিবারের অন্য সদস্যরা জানতে পারেন, ২০১৬ সালের ২৮ এপ্রিল ১৮১৫ নম্বর দানপত্র দলিলের মাধ্যমে পৈতৃক সম্পত্তির একটি অংশ বিধানকান্তির নামে নেওয়া হয়েছে। পরিবারের দাবি, দলিলটি নিয়ে তাঁদের গুরুতর আপত্তি রয়েছে। তাঁদের প্রশ্ন, অসুস্থ ও বয়স্ক বাবার কাছ থেকে কী পরিস্থিতিতে ওই দলিল সম্পাদন করা হয়েছিল এবং তিনি দলিলের প্রকৃত বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন কি না। এ নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। তবে দানপত্রটি জাল বা প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়েছে কি না, তা বিচারিক প্রমাণের বিষয়। পাঁচতলা ভবন বিক্রি ও ব্যাংকঋণের অভিযোগ পরিবারের , বিতর্কিত সম্পত্তির একটি অংশে পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছিল। ভবনটি থেকে মাসে এক লাখ টাকার বেশি ভাড়া পাওয়া যেত বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

তাঁদের অভিযোগ, পরবর্তী সময়ে অন্য ভাইদের না জানিয়ে ওই সম্পত্তি ও ভবন বাইরের ব্যক্তিদের কাছে বিক্রি করে দেওয়া হয়।পরিবারের দেওয়া তথ্য এবং আদালতের আদেশের বিবরণে ২০২২ সালের ১ ডিসেম্বর ৪৭৮৪ নম্বর সাফকবলা দলিলের উল্লেখ রয়েছে। ওই দলিলের মাধ্যমে ৩ দশমিক ৫৭ শতক জমি এবং সেখানে থাকা পাঁচতলা ভবন হস্তান্তরের বিষয়টি আদালতের নথিতে উঠে এসেছে বলে তাঁদের দাবি। এ ছাড়া সংশ্লিষ্ট সম্পত্তি ওয়ান ব্যাংকের কাছে বন্ধক রেখে ৫০ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সম্পত্তি বিক্রির পর অনিল নাথ ও অনুপ নাথ নামের দুই ব্যক্তি সেটির মালিকানা গ্রহণ করেন এবং ব্যাংকঋণ পরিশোধের বিষয়টি তাঁদের ওপর এসে পড়ে। তবে ব্যাংকের ঋণ, বন্ধক, বিক্রয় দলিল এবং ঋণ পরিশোধের বর্তমান অবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক ও ভূমি নিবন্ধন কার্যালয়ের বক্তব্য প্রয়োজন। আদালতের নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ আদেশ মজুমদার পরিবারের সম্পত্তি বিরোধে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে দেওয়ানি মোকদ্দমা নম্বর ৭৫/২০২২ চলমান রয়েছে। মামলাটির বাদী বিপ্লব কুমার মজুমদার। বিবাদীদের মধ্যে বিধানকান্তি মজুমদারসহ অন্যদের নাম রয়েছে। পরিবারের সরবরাহ করা আদালতের আদেশের অনুলিপি অনুযায়ী, ২০২৩ সালের ৩ আগস্ট আদেশ নম্বর ১৮-তে বিচারক আবু বকর মোহাম্মদ নোমান অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন। আদেশে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে নথির বিবরণে উল্লেখ রয়েছে।

আদেশের বিবরণে আরও উঠে এসেছে, নিষেধাজ্ঞার আদেশ কার্যকর থাকা অবস্থায় সংশ্লিষ্ট সম্পত্তি হস্তান্তর এবং ২০২২ সালের বিক্রয় দলিল ও ২০২৩ সালের বায়নানামা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপিত হয়। আদালত সম্পত্তি নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কার বিষয়টিও বিবেচনায় নেন।পরবর্তী সময়ে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদেশ নম্বর ৪০-এ দেওয়ানি কার্যবিধির ৯৪(ক) ধারার আলোকে আগের নিষেধাজ্ঞাসংক্রান্ত আদেশ কার্যকর রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সরবরাহ করা আদেশের অনুলিপিতে দেখা যায়। একই সঙ্গে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।পরিবারের সদস্যদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিধানকান্তি মজুমদার বিভিন্ন ব্যক্তিকে নিয়ে সম্পত্তি দেখাচ্ছেন এবং বিক্রির চেষ্টা করছেন।মামলা দিয়ে হয়রানির অভিযোগসম্পত্তি বিরোধের পাশাপাশি বিধানকান্তি মজুমদার ও তাঁর স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বজনদের হয়রানি করার অভিযোগও তুলেছেন অন্য ভাইদের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে একের পর এক ফৌজদারি মামলা ও থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। এর মধ্যে পাহাড়তলী থানা সংক্রান্ত সি.আর. ফৌজদারি মামলা নম্বর ৭৮৮/২০২৪-এর কথাও উল্লেখ করেছেন তাঁরা।

মামলাটির বাদী হিসেবে বিধানকান্তির ছেলে অয়ন মজুমদারের নাম রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরিবারের দাবি, ওই মামলায় তাঁদের পরিবারের দুই ভাই ও দুই ভাতিজাসহ কয়েকজনকে আসামি করা হয়েছিল এবং তাঁদের প্রায় ১০ দিন কারাগারে থাকতে হয়েছিল। তাঁদের অভিযোগ, মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

পরিবারের সদস্যরা আরও জানান, কয়েক মাস আগেও পাহাড়তলী থানায় তাঁদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ করা হয়েছে। এলাকার কয়েকজন সচেতন নাগরিক এবং বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ দেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।প্রভাব খাটানোর অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবারবিপ্লব মজুমদার ও অন্য ভাইদের পরিবারের অভিযোগ, বিধানকান্তি মজুমদার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রভাব ব্যবহার করে পৈতৃক সম্পত্তির বাকি অংশও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। প্রভাবশালী ব্যক্তিদের অর্থের বিনিময়ে নিজের পক্ষে রাখার অভিযোগও করেছেন তাঁরা।

পরিবারের আরও অভিযোগ, বিভিন্ন সময় তাঁদের বাড়িঘরে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হয়েছে। তাঁদের দাবি, এ ধরনের ঘটনার কিছু ভিডিও তাঁদের কাছে রয়েছে। ভিডিওগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হলে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিধান কান্তি মজুমদার প্রতিনিধিকে বলেন আমার ফোন নাম্বার আপনাকে কে দিয়েছে কোথায় থেকে পেয়েছেন। একপ্রকার হুমকি দিয়ে ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার

আপডেট সময় : 08:41:15 pm, Sunday, 22 November 2026