Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’

পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:24 pm, Sunday, 22 November 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

ইতিহাস,ঐতিহ্য, অপার সম্ভাবনা ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে পর্যটনসমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আগামী দিনের অন্যতম অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে এসব পরিকল্পনা ও অর্জনের কথা তুলে ধরেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই প্রত্যয়কে সামনে রেখেই জেলা প্রশাসন কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের পর্যটন খাতকে আরও বিকশিত করার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ডিসি পার্ককে নান্দনিকভাবে সাজানো হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামের পর্যটন খাত নতুন মাত্রা পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই মাস থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে পাঁচজন জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে চট্টগ্রামও রয়েছে। সেই নির্দেশনার আলোকে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

জেলে পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব শিশুকে শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন কাজ করছে। এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের গৃহীত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি দিন আনন্দঘন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়েছে। উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ধর্মীয় এ উৎসব পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এ ছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে

পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

আপডেট সময় : 08:18:24 pm, Sunday, 22 November 2026